Saturday , 9 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

আটাপুর জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 9, 2025 2:32 pm

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য পুলিং এজেন্টদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮ টায় আটাপুর ইউনিয়নের নিলতা পাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের অন্তর্গত সব ভোটকেন্দ্রের পরিচালকবৃন্দ ও সম্ভাব্য পুলিং এজেন্টগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহাবুব আলম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আনিছুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি তাঁর বক্তব্যে পুলিং এজেন্টদের করণীয়, দায়িত্ব ও আচরণবিধি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। পাশাপাশি তিনি নির্বাচনকালীন সময় ধৈর্য, কৌশল ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী এবং জাতীয় নির্বাচনের উপজেলা পরিচালনা কমিটির পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার।

এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম মাষ্টার, ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠিতভাবে ও আইনানুগভাবে দায়িত্ব পালন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকল পুলিং এজেন্টদের সচেতন ও সতর্ক থাকার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র থেকে বোমা ও অস্ত্রবোঝাই জাহাজ পৌঁছাল ইসরাইলে

ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রতিষ্ঠার ১৯ বছর পরও নজরুল বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী জিমনেসিয়াম

খালেদা জিয়ার জন্মদিনে শিবগঞ্জ বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

শিবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরাজগঞ্জে শাহজাদপুরে বিএনপি’র দুই নেতার পদ স্থগিত

দুর্গাপুরে মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা

নড়াইলে শিবিরের নতুন কমিটি গঠন