Saturday , 9 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সাংবাদিক হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 9, 2025 12:32 pm

 

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মানববন্ধন করছে বাঘাইছড়ি প্রেসক্লাব ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে আজ (শনিবার) সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক, টেলিভিশন রিপোর্টার ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যা গণতন্ত্র ও বাকস্বাধীনতার উপর আঘাত, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আয়োজকরা জানান, সাংবাদিকদের উপর হামলা ও হয়রানির ঘটনা দিন দিন বেড়ে চলেছে, যা গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে ফেলছে। তারা এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইন প্রয়োগ ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন , সদস্য মো: ইমরান হোসেন জুমান,
প্রেসক্লাবের সদস্য মো: মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ৭১ টিভি বাঘাইছড়ি প্রতিনিধি ওমর ফারুক সুমন, দৈনিক দেশ বার্তা নিউজ প্রতিনিধি মোঃ হাসান আলী। সহ আরো উপস্থিত ছিলেন দৈনিক আজকের বাংলা প্রতিনিধি নোমাইনুল ইসলাম, দৈনিক বায়জিদ প্রতিনিধি মোঃ আসিফ ইসলাম ও দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: আনোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

জুডোর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা শুরু হচ্ছে আজ

কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ

জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে গনতান্ত্রিক ছাত্রসংসদের জরুরি সংবাদ সম্মেলন

কুয়াকাটায় সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মাকসু’র প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা প্রশাসনের: ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধনে

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আলোকিত সংগঠন সম্মাননা অনুষ্ঠিত

উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ

সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে জারি করা আদেশ বাতিল

সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে