Friday , 8 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবগঞ্জে প্রেম, কলহ ও রহস্যজনক পরিস্থিতিতে ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 8, 2025 5:22 am

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে স্ত্রী’র দাবীতে অনশনরত ফাতেমা আক্তার ববি (২০) এর ঝুলন্ত লাশ, পারিবারিক কলহের জেরে মেহেদুল ইসলাম (২৭) নামে এক যুবক এবং পিয়ারা বেগম (৫০) নামে আরেক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, নিহত ফাতেমা আক্তার ববি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কুঠি বাড়ি এলাকার বেলাল হোসেনের মেয়ে। সে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা গ্রামের আজাদ মন্ডলের ছেলে সোহেল মন্ডলের বাড়ীতে স্ত্রীর দাবী নিয়ে গত কয়েকদিন যাবত অনশন করতে থাকে এবং অনশনকালে বুধবার সন্ধ্যায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এদিকে বুধবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ তেলীপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে বুলু মিয়ার ছেলে মেহেদুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, মেহেদুল মাদকাসক্ত ছিল এবং পারিবারিক কলহের জেরে বেল্ট গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে।

অপরদিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের অনন্তপুরগ্রামে পিয়ারা বেগম নামে এক মহিলার রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ এলাকার বকুল সাকিদারের স্ত্রী। স্থানীয়রা বলেন, বকুল ও তার ছোট স্ত্রী পরিকল্পিত ভাবে পেয়েরা বেগমকে হত্যা করেছে।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রুমিন ফারহানা সহ বিএনপির ৯ নেতা বহিষ্কার

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন

সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে নির্বাচনী মাঠে চরমোনাই

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক

যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

চবিতে হাল্ট প্রাইজ ফাইনাল: মঞ্চ কাঁপাল ‘টিম চতুষ্কোণ’

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত