Thursday , 7 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মির্জাগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৩ জন গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 7, 2025 4:01 am

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

দৈনিক নয়া শতাব্দি ও দ্যা ডেইলী পোস্ট সংবাদপত্রের মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির প্রচার সম্পাদক মোঃ সিয়াম রহমান হিমেল (২৫) এর উপরসন্ত্রাসী হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

এ ব্যাপারে সিয়াম রহমান হিমেল বাদী হয়ে থানায় মোট ০৭ জনকে এজাহারনামীয় এবং ৭-৮ জনকে অজ্ঞাত বিবাদী করে এজাহার দায়ের করলে, মির্জাগঞ্জ থানার পেনাল কোডে রুজু করা হয়।

আসামিরা হলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য বদোরুদ্দৌজা জনি মুন্সি, মির্জাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান সৌরভ মুন্সি ও তাঁর ভাই জাহিদ হাসান পরাগ মুন্সি।

বাদী সিয়াম রহমান হিমেল মির্জাগঞ্জ প্রেসক্লাবের (১৯৮৭) প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আনিসুর রহমান এর পুত্র।অন্যদিকে আসামিরা মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ভাতিজা।

এর আগেও গত মার্চ মাসে বিভিন্ন হাট, বাজারের ইজাদার,বিভিন্ন দোকানপাট থেকে চাঁদা তােলা,দলীয় নেতাদের সাথে অসৌজন্য মূলক আচরণ এবং নীতি, আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযােগে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠি প্রদান করে সৌরভ মুন্সিকে সতর্ক করা হয়েছিল।

সেনাবাহিনী,পুলিশ এবং এজাহার সূত্রে জানা যায়, বর্ণিত ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ১নং বিবাদী মোঃ জাহিদ হাসান পরাগ মুন্সি (৪০), কে ঘটনাস্থলে দেশীয় অস্ত্র সহ হাতেনাতে আটক করা হয়। সৌরভ মুন্সি (৩৫) এবং ০৩ নং বিবাদী মোঃ জনি মুন্সি (৩৬) কে অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামীদেরকেও গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল ৩ জনকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে জানান, জড়িত অপর আসামীদেরকেও গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

আ. লীগ নিষিদ্ধ করায় বিশ্ব বিলাপ করবে, এটা বিশ্বাসযোগ্য নয়: প্রেস সচিব

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত,ডাঃ তাহের

মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

ঈদগাঁওয়ে তরুণী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪

ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার