Wednesday , 6 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

হাসপাতালে দুই নাতনিকে দেখতে গিয়ে লাশ হলেন নানী

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 6, 2025 1:49 pm

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

হাসপাতালে চিকিৎসাধীন দুই নাতনিকে দেখতে গিয়ে লাশ হলেন নানী নুর জাহান বেগম(৬৫)।

বুধবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। নুর জাহান গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন।

নিহতের প্রতিবেশী মোঃ পলাশ জানান, নুর জাহান বেগম বুধবার দুপুরে ফেনী সদর হাসপাতালে অসুস্থ্য অবস্থায় দুই নাতনিকে দেখতে খাবার নিয়ে বাড়ি থেকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর জাহান বেগম গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন নুর জাহানকে উদ্ধার শেষে ফেনীর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুর জাহানের মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে।

ফেনী সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক জানান দুর্ঘটনায় গুরতর আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন সাহা বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে’।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর

লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

মির্জাগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৩ জন গ্রেফতার

দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা

কুড়িগ্রামে শিশু কল্যাণ নিশ্চিত করণে শিশু সুরক্ষা কমিটি গঠন

ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড

জোবায়েদ হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ