Sunday , 3 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জয়পুরহাটে জামায়াতের উদ্যোগে প্রচার ও মিডিয়া কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 3, 2025 1:21 pm

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জেলার প্রচার ও মিডিয়া বিভাগে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট বিকাল ৪ টায় জয়পুরহাট শহরের আব্বাস আলী খান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মিডিয়া ও প্রচার বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। তিনি বলেন, প্রচার ও মিডিয়া বিভাগ একটি সংগঠনের প্রাণকেন্দ্র। তথ্যের মাধ্যমে জনমত গঠন, অপপ্রচারের জবাব দেওয়া এবং সত্যকে প্রতিষ্ঠিত করাই এ বিভাগের প্রধান দায়িত্ব। বর্তমান সময়ে এ বিভাগের গুরুত্ব পূর্বের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,মিডিয়া ও প্রচারকর্মীরা আমাদের সংগঠনের চোখ, কান ও কণ্ঠস্বর। আপনারাই সংগঠনের ভাবমূর্তি তুলে ধরবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন এবং ন্যায়ের পক্ষে সাহসের সঙ্গে অবস্থান নেবেন। আসন্ন নির্বাচনী বাস্তবতায় আপনাদের আরও সক্রিয় ও কৌশলী ভূমিকা পালন করতে হবে।

সভায় অংশগ্রহণকারী প্রচার ও মিডিয়া কর্মীরা তাদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন।

সভা শেষে জানানো হয়, এই মতবিনিময় সভা নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মিডিয়া বিভাগকে আরও সক্রিয় করা, দলীয় বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া এবং অপপ্রচারের জবাব প্রস্তুতের কৌশল নির্ধারণে সহায়ক হবে।

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, আগামীতেও এ ধরনের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন, উদ্বেগে পশ্চিমারা

এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা মাউশির

নলছিটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

কুড়িগ্রামে অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতা বাড়াতে মাংস ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ