Thursday , 31 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 31, 2025 4:31 pm

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ অদম্য- ২৪ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের সামনে অদম্য-২৪ উদ্বোধন হয়।

এসময় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান আমাদের মুক্তি এনে দিয়েছে। যে স্বপ্ন নিয়ে আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছে, সে স্বপ্নগুলো সম্পূর্ণ পুরন হয়েছে বলে আমি মনে করি না। আমাদের জুলাই পর একটা শুভসূচনা হয়েছে এটা সত্য কিন্তু বৈচিত্র্যের নামে বিভাজন আমরা করছি তাতে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়তে এগিয়ে আসতে হবে।”

শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই অর্ন্তবর্তীকালীন সরকার বিচারকার্যে কোনো ধরনের কার্পণ্য করবে না। খুব শিগগিরই বিচার কার্যক্রম দৃশ্যমান হবে, সংস্কারের কাজও এগিয়ে চলছে। আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সংস্কার চুক্তি করতে, যার পরই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবো। সারা দেশের মানুষ এই সময়টির দিকে, জাতীয় ঐক্যের দিকে তাকিয়ে আছে—পেছনের ফ্যাসিবাদী শাসন পেরিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আশায়।”

জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ অদম্য-২৪ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ -উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম’সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।

সর্বশেষ - বাংলাদেশ অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার

ভোলাহাটে জামায়াতে ইসলামীর যুব দিবস পালিত

মুরাদনগর ব্লাড ফাউন্ডেশনের ফটো কনটেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নাসির নগরে র‍‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ জন

হরিরামপুরে ইছামতি নদীর বুকে নড়বড়ে বাঁশের সাঁকোয় জনজীবনে দুর্ভোগ

কাগজে-কলমে এতিম, বাস্তবে নেই, সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

পাঁচবিবি ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

শেরপুর-২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কৃষকদের সঙ্গে মতবিনিময়

‘পুষ্পা’ সিনেমার স্টাইলে চবির গাছ পাচারের চেষ্টা, জব্দ ৭৪টি গুঁড়ি

চাঁদ দেখা গেছে, কাল ঈদ