Wednesday , 16 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 16, 2025 3:58 pm

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক ব্লকেড করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) শিক্ষার্থীরা। এসময় ছাত্রদল ও ছাত্রশিবিরের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ১ ঘন্টা এ ব্লকেড কর্মসূচি পালন করা হয়। ব্লকেড চলে বিকেল ৫ টা ২০ মিনিট পর্যন্ত।

এসময় ‘ আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ আমার ভাইয়ের সমাবেশে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ আওয়ামীলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় বাগছাসের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আওয়ামীলীগের দোসর ও ছাত্রলীগ কতৃক এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে ও শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে আমাদের এ ব্লকেড কর্মসূচি। এই হামলার বিচার নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী, পুলিশ সেখানে নিরব ভূমিকা পালন করেছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।

এর আগে এনসিপি সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম

হরিরামপুরে বন্যা পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়া দান মহড়া অনুষ্ঠিত

চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি

চৌদ্দগ্রামে এক রাতে দুই পরিবারের ১০ গরু চুরি

রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে : চীন

জনগণের নিরাপত্তার জন্য অবিরাম কাজের স্বীকৃতি: কোম্পানীগঞ্জ থানার রতন শেখ পেল বিশেষ সম্মান

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা