Sunday , 13 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 13, 2025 1:27 pm

 

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাড়ইপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পুরাতন ও নতুন সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকেলে বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সদস্য নবায়ন কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা, মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়ফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, সদস্য মুনিরুজ্জামান পুটু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহরুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করতে এই সদস্য নবায়ন কার্যক্রম।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম বলেন, “সদস্য নবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে গতিশীল ও ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূলের সঙ্গে দলের সম্পর্ক দৃঢ় করা।”

সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বলেন, “দলকে সুসংগঠিত রাখতে ও আন্দোলনকে ত্বরান্বিত করতে এই সদস্য নবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ অভিযোগে একজনের মৃত্যুদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা

তিতাস নদীতে কোরবানির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা

টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং

পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের