Wednesday , 9 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মা বোনের অন্যায়ের প্রতিবাদ করায় ছেলেকে জোরপূর্বক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মা-বোনের অন্যায় কাজের প্রতিবাদ করায় মধ্যরাতে শামছুল আলম বাবু (২৬) নামের আপন ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে মাদকাসক্তি পূর্নবানস কেন্দ্রে ভর্তি করিয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে। মঙ্গলবার দুপুরে আপন ছেলেকে মা-বোনের নির্দেশে তুলে নেয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই ঘটনায় মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, ছেলেটিকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে আজ রাতের মধ্যে নিয়ে আসার বিষয়ে তার মা-বোনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, কবরুয়া গ্রামের কুয়েক প্রবাসী মোখলেস মিয়ার বড় ছেলে শামছুল আলম বাবু। পেশায় ইলেকট্রিশিয়ান মিস্ত্রী বাবু এলাকায় ভালো এবং কর্মঠ ছেলে হিসেবে পরিচিত। মাদকের সাথে কোন ধরনের সম্পৃক্ততা তার নেই। দীর্ঘদিন ধরে মা-বোনের অনৈতিক কাজের বাঁধা দিয়ে আসছিল বাবু।

এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (৭ই জুলাই) মধ্যরাতে বাবুকে তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ধারী ৭-৮জন যুবক। তুলে নেয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়লে পুরো এলাকায় ঘটনাটি জানাজানি হয়। এ সময় তারা বাবুকে মারধর করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পর মঙ্গলবার দুপুরে গ্রামবাসী বাবুর বাড়িতে গিয়ে তার মা ও বোনকে জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দিতে রাজি হননি। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করলে চৌদ্দগ্রাম থানার এস.আই শামছুল আরেফিন ঘটনাস্থলে যান।

স্থানীয় ওয়ার্ড সদস্য জামাল মেম্বার বলেন, “বাবু এলাকায় একজন ভদ্র ও নিরীহ যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনো অ-সামাজিক অপরাধের কোন অভিযোগ কিংবা রেকর্ড নেই। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত তার সন্ধান ও দোষীদের বিচার চাই।

স্থানীয় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন সুমন বলেন, “একজন তরুণকে এভাবে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দ্রুত বাবুকে উদ্ধার করে ঘটনার পেছনের ষড়যন্ত্রকারী ও অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

চৌদ্দগ্রাম থানার এসআই আরিফিন জানান, ৯৯৯ এ কল পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যাই। মা-বোন জানিয়েছে তাদের ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে তারা। তবে ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসী জানায় ছেলেটি নিরপরাধ এবং মাদকমুক্ত। এসময় বাবুর মা ও বোনকে আজ রাতের মধ্যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে এনে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরে নিজ ছেলেকে মধ্যরাতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে আপন মা ও বোন। আমরা ঘটনাটি জেনে দ্রুত পুলিশ পাঠাই এবং পরিস্থিতি শান্ত করি। ছেলেটিকে দ্রুত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থেকে থানায় আনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি

কুড়িগ্রামে সেনা অভিযানে ইয়াবা, নগদ টাকা সহ মোবাইল ফোন উদ্ধার

কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল

ঈদগাঁওতে পত্রিকা বিক্রেতার বাড়ির রাস্তা দখল করে ছাঁদ নির্মাণের অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদদের প্রতি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা