Tuesday , 8 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পরকীয়া প্রেমে ভারতীয় যুবকের রংপুরে ভ্রমণ শেষে প্রত্যাবর্তন

 

আনোয়ারুল ইসলাম রনি, রংপুরঃ

ভালোবাসার টানে পাসপোর্ট-ভিসা নিয়ে কলকাতা থেকে পাড়ি জমালেন রংপুরে। উদ্দেশ্য—প্রেমিকার সঙ্গে দেখা। তবে সেই রোমান্টিক সাক্ষাৎ পরিণত হলো এক নাটকীয় বিপত্তিতে।

সোহেল আলী নামের ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কবলদিতলা গ্রামের এক যুবক দীর্ঘ এক বছর ধরে অনলাইনে প্রেমে জড়িয়ে পড়েছিলেন রংপুরের হারাগাছ এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে। সম্পর্ক যতই গভীর হয়েছে, ততই বেড়েছে একে অপরকে দেখার তীব্রতা।

গত শুক্রবার (৪ জুলাই) তিনি পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং রাজশাহীর পবা উপজেলার মামাতো ভাই রফিকের বাড়িতে ওঠেন। সেখান থেকে সরাসরি শনিবার রাতে চলে যান প্রেমিকার বাড়িতে।

কিন্তু পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি। গভীর রাতে প্রেমিকার বাড়িতে উপস্থিত হলে স্থানীয়রা সন্দেহজনক আচরণ দেখে সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী সোহেলকে আটক করে থানায় হস্তান্তর করে।

জানতে পারা গেছে, সোহেল ভারতে বিবাহিত ও পেশায় প্রাইভেট কারচালক। তাঁর আত্মীয় রফিক মিয়া জানান, সোহেলের এমন কাজ করা উচিত হয়নি এবং তিনি যা করেছেন তার ফলও পেয়েছেন।

হারাগাছ থানায় আটক থাকাকালে ওই নারী জানান, সোহেলের বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে তাঁকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতীয় ইমিগ্রেশন চেকপোস্ট চেংরাবান্ধায় ফেরত পাঠানো হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে এক বছরে ২৩৩৫ মামলা নিষ্পত্তি গ্রাম আদালতে

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানি হামলা

কৃষক দল নেতা হত্যা মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি

তীব্র শীতে স্থবির জনজীবন বেশি ঝুঁকিতে ডিমলার শিশু ও বয়স্করা

জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি

মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা

ভোলা মনপুরায় বজ্রপাতের ইতিহাসে একদিন, কাকড়া শিকারীর মৃত্যু, ছয়টি গরু ও একটি মহিষের প্রাণহানি

২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন গোয়াইনঘাটের বিএনপির নেতা খোকন