Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বর্ষাকালেই দেখা যায় রাস্তার নতুন রূপ

 

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁওঃ

বর্ষা মৌসুমে দেখে মিলে সড়করের নতুন চিত্র। হোক সেটা কাঁচা অথবা পাকা। কোথাও ভেঙ্গে যায় আবার কোথাও কাদা। দীর্ঘায়িত হয় যোগাযোগ। অতিষ্ঠ হয়ে উঠে জনজীবন।

ঠাকুরগাঁও সদর আখানগর ইউনিয়ন থেকে কালিবাড়ি মহেশপুর যাওয়ার রাস্তার চিত্র এমন। রাস্তার মাঝে ভাঙ্গনের চিত্র। কালভার্ট ভেঙে বড় গর্ত হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সকল যানবাহনকে।

স্থানীয় তৈমুর রহমান বলেন, আমার এলাকার মানুষ, এই রাস্তা আমাদের পরিচিত। তাই আমরা সাবধানে চলাচল করতে পারি কিন্তু নতুন যানবাহন বা অপরিচিত কেউ আসলেই দূর্ঘটনার স্বীকার হবে।

আসাদ আলম বলেন, এটি একটি কৃষি সমৃদ্ধ এলাকা। এই এলাকা থেকে কৃষি পণ্য, ধান, আলু, গম, ভুট্টা ইত্যাদি দেশের বিভিন্ন জেলার চাহিদা পুরণ করে, কিন্তু গত কয়েকমাস ধরে রাস্তার ভাঙ্গনের ফলে মালবাহী গাড়ি আসেনা, এতে কৃষক ন্যায্য মূল্য পায়না। অতিসত্বর রাস্তাটি মেরামত করা দরকার।

করিম হোসেন বলেন, রাস্তা ভেঙ্গে গেছে কয়েকমাস হলেও কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি কিছু করেনি, এমনি একটা বিপদসংকেতও দেয়নি।

রাস্তাটি কোথাও গর্ত, কোথাও উচু নিচু। কালিবাড়ি মহেশপুর থেকে আখানগর যাওয়ার প্রধান সড়ক হলেও অনেক ঝুকিপূর্ণ।

২নং আখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনি হোসেন বলেন, রাস্তা ভাঙ্গার বিষয়টি কেউ আমাকে অবগত করেনি। আগে জানলে ব্যবস্থা গ্রহন করতাম।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত