Tuesday , 1 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

‎চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন

 

‎জয় চন্দ্র শীল, বরিশাল প্রতিনিধিঃ

‎চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ সার্বিক মূল্যস্ফীতির প্রতিবাদ নিয়ে আজ বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচী থেকে জনজীবনে নেমে আসা এই তীব্র সংকট নিরসনে সরকারকে জরুরি পদক্ষেপ নিবার আহ্বান জানানো হয়।

‎মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে “ভাতের পাতে স্বস্তি ফেরাও” এই স্লোগান নিয়ে কর্মসূচী পালন করেন।

প্রান্তজন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি যৌথ উদ্যোগে কর্মসূচিতে ৫ দফা দাবি উত্থাপন করা হয়।

মানবনন্ধনে বরিশাল ক্যাব’র সম্পাদক জনাব রনজিৎ দত্ত বলেছেন- পরিকল্পনা কমিশনের জুন ২০২৫-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসের সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিতে এককভাবে চালের মূল্যবৃদ্ধির প্রভাব ছিল প্রায় ৪০ শতাংশ এবং বোরো মৌসুমে চালের উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্তেও প্রত্যাশিত স্বস্তি আসেনি বাজারে। বিশ্লেষকেরা বলেন, মিল পর্যায়ে খরচ বৃদ্ধি, ধানের দামে অস্থিরতা, অবৈধ মজুতদারি এবং বাজার নজরদারির অভাবে চালের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে।

এর ফলে কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না, অথচ ভোক্তাকে চড়া মূল্যে চাল কিনতে হচ্ছে।

‎কর্মসূচীতে বক্তব্য রাখেন বরিশাল পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য সচিব সুভাষ দত্তসহ স্থানীয় জনগণ এবং পরিবেশ সচেতন মানুষ, যুব প্রতিনিধি, শুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পরিবেশ কর্মীরা।

মানববন্ধনে কৃষকের কাছ থেকে সরকারের সরাসরি চাল ক্রয়ের আওতাবৃদ্ধি করতে হবে, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, বাজার, উৎপাদন, মূল্য নির্ধারণ এবং ভোগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র কৃষকের স্বার্থ রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তার সহায়তায় টিসিবি এবং ওএমএস কর্মসূচির আওতাবৃদ্ধির মাধ্যমে প্রয়োজনভিত্তিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে হবে, যথাযথ মনিটরিং এবং সিন্ডিকেট এর অপতৎপরতা রোধ করার মাধ্যমে দ্রুত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চালের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে আনতে হবে বলে দাবী জানানো হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মোকামতলায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করে না: ডা. শফিকুর

‎চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন

কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন

রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন-প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক

সুবিদপুরে কুখ্যাত মাদক সম্রাট খলিল’-এর বিরুদ্ধে মানববন্ধন

শাহজাদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জনগণের নিরাপত্তার জন্য অবিরাম কাজের স্বীকৃতি: কোম্পানীগঞ্জ থানার রতন শেখ পেল বিশেষ সম্মান