Monday , 30 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জমিতে জোর করে রাস্তা নির্মাণ বাধা দেয়ায় ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 30, 2025 12:36 pm

 

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া গ্রামে পারিবারিক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে ৯০ বছরের এক বৃদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত মোঃ আলহাজ্ব মুরাদ ওরফে কালু হাজিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ নুর ও তার পরিবার কালু হাজির জমির ওপর দিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় কালু হাজি গিয়ে বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটের খোয়া ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

আহতদের মধ্যে বাদী পক্ষের তিনজন, মোঃ আলহাজ্ব মুরাদ ওরফে কালু হাজি (৯০) – মাথায় কোদালের কোপে গুরুতর আহত, রাজশাহী মেডিকেলে ভর্তি। মোঃ সেলিম ইসলাম (৪০), মিতা বেগম (৩৫) – দুজনই বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিবাদী পক্ষের দুইজন আহত মোঃ নুর (৩০), মোঃ রাফি হাজি – উভয়ের মাথায় ইটের খোয়ার আঘাত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালু হাজি তার নিজের জমিতে রাস্তা নির্মাণে বাধা দিতে গেলে নুরের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই কোদাল দিয়ে আঘাত করা হয়।”

ঘটনার সময় উপস্থিত থাকা রাস্তার প্রতিবেশী কয়েকজন বলেন, রাস্তার কাজ চলছিল। একপর্যায়ে তর্ক-বিতর্কের মধ্যেই কোদালের কোপ পড়ে কালু হাজির মাথায়।”

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড়াইগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার শীর্ষস্থানকারী আপনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ

ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা

সাব-রেজিস্ট্রার, দলিল লেখক দ্বন্ধে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে দাতা গ্রহিতা

“বিশ্ববিদ্যালয়ের হলে রাজনীতি বন্ধের ক্ষমতা কোনো উপাচার্যের নেই” — জাবি উপাচার্য

‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাবি শিক্ষার্থীদের ঘরে ফেরার আনন্দে যুক্ত হলো জাকসু