Tuesday , 24 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কালাইয়ে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 24, 2025 5:43 am

 

শ্রী রাম বাবু বর্মন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় তৃণমূল পর্যায়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে “নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন ২০২৫, সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাবা শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে কর্মশালার সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরীন। তিনি সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, “নারীদের ক্ষমতায়নের মাধ্যমে আমাদের সমাজ শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।”

কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, এবং উদ্যোক্তাদের মধ্যে নাসিমা খানম, হাবিবা আক্তার জার্সিয়া ও মর্জিনা খাতুন।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে ইউএনও জনাবা শামীমা আক্তার জাহান বলেন, “নারীরা এখন আর পিছিয়ে নেই। বিউটিফিকেশন, কাঁথা সেলাই, হস্তশিল্প, খাবার তৈরিসহ বিভিন্ন দক্ষতা অর্জন করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নারীরা যেন আরও স্বাবলম্বী হয়ে ওঠে, সেটাই আমাদের প্রত্যাশা।”

কর্মশালার শেষে অতিথিদের মাধ্যমে সেরা ১০ জন নারী উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ইউএনও মহোদয় অতিথিদের সঙ্গে নিয়ে উদ্যোক্তাদের তৈরি নানা জাতের।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

ত্রিশালে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া

কুয়েটে সংঘর্ষের ঘটনায় ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

নাসির নগরে প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে কাকরাসহ দুই বনজীবী আটক

বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

মাদারীপুরে সার্বজনীন পৌর মহাশ্মশানের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর কমিটি গঠন

কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন?

কুড়িগ্রামে নানা আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন