Sunday , 22 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রংপুর শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে দুই কিশোরী নিখোঁজ: ৯ দিনেও মেলেনি খোঁজ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 22, 2025 6:50 am

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর:

রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ হওয়ার ৯ দিন পরেও উদ্ধার হয়নি দুই কিশোরী—নিতু ও আশা। ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সচেতন নাগরিক সমাজ। শনিবার (২১ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়—নিখোঁজ কিশোরীদের অবিলম্বে উদ্ধার করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পুনর্বাসন কেন্দ্রটি শিশুদের জন্য নিরাপদ আশ্রয় নয় বরং সেখানে চলছে শারীরিক, মানসিক এমনকি যৌন নিপীড়ন। উদ্ধার হওয়া দুই কিশোরীর অভিযোগ—পুনর্বাসন কেন্দ্রে তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিল। নির্যাতনের ভয়েই তারা পালিয়ে গিয়েছিল। কিন্তু পরে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা পুলিশের সহায়তায় তাদের আবারও ওই একই কেন্দ্রে পাঠান। এতে করে নিখোঁজ দুই কিশোরীর জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মনের বিরুদ্ধেও উঠেছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। অভিযোগ রয়েছে, তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং বলেছেন—“রংপুরবাসী বা মিডিয়া কেউই তাকে তার পদ থেকে সরাতে পারবে না।” প্রশ্ন উঠেছে—তাহলে তার এই শক্তির উৎস কোথায়?

বক্তারা বলেন, শিশু নির্যাতনের মতো ভয়াবহ অপরাধে অভিযুক্ত কর্মকর্তাদের শুধু বদলি করলেই চলবে না, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধনে বক্তৃতা দেন অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট মোকছেদ বাহলুল, অ্যাডভোকেট মাহে আলম, শমসে আরা বিলকিস, রেজওয়ানুল বারী রিজু প্রমুখ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, নিখোঁজ চার কিশোরীর মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে।

উল্লেখ্য, গত ১২ জুন রাতে রংপুর নগরীর দেওডোবা ডাংগীরপাড় এলাকার শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ হয় চার কিশোরী—নিতু, স্মৃতি, কৃতি ও আশা। ১৫ জুন স্মৃতি ও কৃতিকে পরিবারের সদস্যরা চিড়িয়াখানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করেন। তবে পুনরায় পুনর্বাসন কেন্দ্রে পাঠানোয় পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে জানান, সেখানেই তাদের মেয়েদের নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তারা আর চাইছেন না মেয়েরা সেখানে ফিরে যাক।

বর্তমানে নিখোঁজ রয়েছে নিতু ও আশা। তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন সবাই।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী

পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

নওগাঁয় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

পরনের কাপড় আর জুতা দেখে স্ত্রী লাশ খুজে পেলেন স্বামী

মুরাদনগর ব্লাড ফাউন্ডেশনের ফটো কনটেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

গাজীপুর পূবাইলে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা