Saturday , 14 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সন্দ্বীপে পৌর বিএনপির আহবায়ক “রিপন তালুকদার” এর শোকসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 14, 2025 2:53 pm

মাহমুদ মান্না, সন্দ্বীপ, চট্টগ্রাম:

১৪ জুন:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার সদস্য এবং সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক মরহুম আহসানুল কবির রিপন তালুকদারের স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন—তিনি ছিলেন দুঃসময়ে দলের ভরসাস্থল এবং মেহনতী শ্রমজীবী মানুষের অগ্রণী নেতা।

শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন,
“রিপন তালুকদার শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন মানুষের পাশে দাঁড়ানো এক নির্ভীক যোদ্ধা। তাঁর মৃত্যুতে সন্দ্বীপ তথা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি একজন দক্ষ সংগঠককে হারাল।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, এম. এ. হালিম, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নুরুল আমিন।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজম খান।

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহম্মেদ হাসনাত।

এছাড়া আরও বক্তব্য রাখেন: আজমত আলী বাহাদুর, নাছিরুল কবির মনির তালুকদার, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, এডভোকেট নিজাম উদ্দিন, মোশারফ হোসেন, নাজিম কমিশনার, মাহবুবুল আলম শিমুল, নিঝুম খান, হাসান জসিম, এস এম মুরাদ চৌধুরী, শওকত তালুকদার প্রমুখ।

শোকসভায় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, তাতী দল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম রিপন তালুকদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন,
“তিনি ছিলেন একজন নির্ভীক সংগঠক, জনবান্ধব রাজনীতিবিদ এবং শ্রমজীবী মানুষের প্রকৃত বন্ধু।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার-নকলায় ৭ই নভেম্বর পালন

মুন্সিগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মাথায় পিটুনিতে যুবক নিহত

গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্ল্যাব-ল্যাট্রিন ও ছাতা বিতরণ

গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

ওয়াইল্ড টিমের উদ্যোগে সুন্দরবন রক্ষায় বনজীবীদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন

নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

বাউফলে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিবুর রহমান এর মনোনয়ন ফরম সংগ্রহ

ইলিশ শিকারে দুই জেলের কারাদণ্ড

বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও ইসলামাবাদ