অসহায় রফিকুল ইসলামের পাশে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ-মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর সহায়তা

আরিফুল ইসলাম, বগুড়াঃ 
বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর হাজিপাড়া গ্রামের রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অসহায় ও অসুস্থ জীবনযাপন করছেন।
আজ (১৩জুন) শুক্রবার জুম্মার পর অসুস্থ রফিকুল ইসলামের বাড়ীতে খোঁজখবর নিতে যান আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম। এইসময় তিনি মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর পাঠানো নগদ আর্থিক সহায়তা চিকিৎসা খরচ বাবদ অসুস্থ রফিকুল ইসলামের পরিবারের কাছে প্রদান করেন।
রফিকুল ইসলাম ও পরিবার এমন মানবিক সহায়তা পেয়ে প্রবাসী ইউনুস সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম বলেন, আমরা প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের অসহায়, দুস্থ, সেবাবঞ্ছিত মানুষের পাশে ছিলাম আছি সামনের দিকেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই সেবামূলক কার্যক্রম পরিচালনায় যারা সহযোগিতা করেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *