Friday , 13 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পাঁচবিবি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 13, 2025 10:38 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পাঁচবিবি ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক শ্রমিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত-

সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলতাফ হোসেন মাষ্টার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ ছামসুল আলম মাষ্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, শ্রমজীবী মানুষের উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আমরা একটি কল্যাণরাষ্ট্র গঠনে বিশ্বাস করি, যেখানে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা পাবে  ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও শ্রমিককল্যান ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ,জেলা শ্রমিক কল্যানের সহ-সভাপতি মোঃ আব্দুল হাদি, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাুল করিম,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) এবং উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার।

তারা সবাই শ্রমিকদের জীবনের বাস্তবতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

সবশেষে, অংশগ্রহণকারী শ্রমিক ও নেতৃবৃন্দ একসাথে দুপুরের খাবার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

চৌদ্দগ্রামে প্রি-পেইড মিটারে জনদুর্ভোগ চরমে

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলো স্বামী

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্স- এর মশাল মিছিল ও প্রতিবাদ সভা

মোংলায় ট্রেনে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম

তারেক রহমানের ৩১ দফা প্রচারে ঝালকাঠিতে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাউফলের মধ্য কর্পূরকাঠীতে একতা যুবসংঘের ক্রীড়া ও সেবামূলক উদ্যোগ