সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গভীর রাতে অস্ত্র ঠেকিয়ে যারা মানুষের সর্বস্ব কেড়ে নেয় তারা অমানুষ – ডাঃ তাহের

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেন – যারা বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করে; দোকানে চাঁদাবাজি করে; গভীর রাতে অস্ত্র ঠেকিয়ে মানুষের সর্বস্ব কেড়ে নেয়; তারা কি ভাল মানুষ? না। আজকে যখন অনুষ্ঠানস্থলে আসছিলাম; গাড়িতে আমাদের নেতৃবৃন্দ বললো এই রাস্তা; বিগত পনের বছরে গভীর অন্ধকার আর আতঙ্কের নাম ছিল। এই রাস্তা দিয়ে আমরা যখন চলাচল করতাম বুক ধুর ধুর করে কাঁপতো। সেই জায়গা গুলোর নাম বলতে চাই না। আজ সেই খানে আপনাদের ইসলামি আন্দোলনের পতাকা।

ডাঃ তাহের আরো বলেন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন কি না? এর জন্য প্রয়োজন ইমান; প্রয়োজন সংগ্রাম; প্রয়োজন রক্ত; প্রয়োজন শাহাদাৎ ; প্রয়োজন দুঃসাহস; আর প্রয়োজন অস্বাভাবিক ধৈর্য। আমরা ঈমানের সাথে বেঁচে ছিলাম; আমরা জিহাদ করেছি; আমরা হিজরত করেছি; এক জায়গা থেকে আরেক জায়গায় থাকতে বাধ্য হয়েছিলাম। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে এসব কথা বলেন।

মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের সঞ্চালনায় তাফসীরুল মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে তাফসীর পেশ করেন মাওঃ ক্বারী আবদুল্লাহ আল আমিন। বিশেষ মুফাচ্ছির হিসেবে ছিলেন ড. মাওলানা সাদেকুর রহমান আজহারী, মাওলানা মুফতি লোকমান হোসাইন। ২৩ জানুয়ারী রাতে আয়োজিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওঃ ইব্রাহিম প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩