সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোহিত-কোহলিদের ব্যাটিং দীক্ষা দিতে আগ্রহী কেপি

সবশেষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নাস্তানাবুদ হতে হয়েছে ভারতকে। আর এই দুই সিরিজেই ভারতকে ভুগিয়েছে রোহিত-কোহলিদের ব্যাটিং। এদিকে ভারতীয় ব্যাটারদের অসুখ সারানোর মতো নির্ধারিত ব্যাটিং কোচ নেই দলটির কোচিং প্যানেলে। যা নিয়েই হচ্ছে সমালোচনা। আর সেই সমালোচনা দূর করতে এবার ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার কথা শোনা যাচ্ছে বেশ জোরেশোরে।

বর্তমানে ভারতের কোচিং স্টাফে রয়েছেন- মর্নে মর্কেল (বোলিং কোচ), অভিষেক নায়ার (সহকারী কোচ), রায়ান টেন ডেসকাটে (সহকারী কোচ) এবং টি দিলীপ (ফিল্ডিং কোচ)। আর প্রধান কোচ হিসেবে আছেন গৌতম গম্ভীর। অর্থাৎ ব্যাটিং কোচের জায়গাটা ফাঁকা।

এই মুহূর্তে ব্যাটিং কোচের সন্ধান করছে বিসিবিআই। আর এই অবস্থায় রোহিত-কোহলিদের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে নিজেকে ‘অ্যাভেইলেবল’ ঘোষণা করেছেন তিনি।

ভারতের ব্যাটিং কোচ হিসেবে আগ্রহ প্রকাশ করা কেপির ক্যারিয়ারটা অবশ্য বেশ সমৃদ্ধই বলা চলে। ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্ট, ১৩৬টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। রান করেছেন যথাক্রমে ৮১৮১, ৪৪৪০ ও ১১৭৬। অর্থাৎ ব্যাটিংটা বেশ ভালোই জানা আছে তার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩