শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে বিএনপি নেতার নেতৃত্বে প্রকাশ্যে চলছে নদী খননের মাটি লুট

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতার নেতৃত্বে প্রকাশ্যে চলছে নদী খননের মাটি লুট। উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা ব্রিজের নিচে করতোয়া নদী খননের স্তূপকৃত মাটি কোনরকম নিলাম ছাড়া লুট করে নিয়ে যাচ্ছে মাটি দস্যু মতিন ওরফে ভাটা মতিন।

জানাযায়, ১ বছর আগে করতোয়া নদী খননের মাটি স্তুপ করে রাখা হয় গাড়াদহ বকুলতলা ব্রিজের পূর্ব পাশে নদীর তীরে। পরবর্তীতে এই মাটি সরকারি ভাবে নিলাম হওয়ার কথা থাকলেও কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে প্রকাশ্যে মাটি লুট করে নিয়ে যাচ্ছে গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ওরফে ভাটা মতিন।

সোমবার সরজমিনে গেলে দেখা যায়, একটি এক্সেভেটর মেশিন (ভেকু) দিয়ে করতোয়া নদী খননের মাটি কেটে কয়েকটি ড্রাম ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায়। এদিন সাংবাদিকরা মাটির স্তুপে উপস্থিত হতেই ক্যামেরা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন মতিন কর্মচারী। নিলাম ছাড়া সরকারি মাটি কেন কাটা হচ্ছে জিজ্ঞেস করলে বলেন, বিএনপি নেতা ও ইট ভাটার মালিক আব্দুল মতিন মাটি কাটাচ্ছেন, তিনিই বলতে পারবেন।

এ বিষয়ে গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩