Thursday , 30 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পদ্মায় নৌকাডুবির ২ দিন পর বাবা-ছেলের লাশ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার পাকশী সেতু-সংলগ্ন পদ্মা নদী থেকে নৌকার মাঝি কাওসার আলী (৬০) এবং দুপুরে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকা থেকে তার ছেলে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কুষ্টিয়ার বাংলাবাজার পাকশী সেতু-সংলগ্ন পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ গিয়ে কাওসার আলীর মরদেহ উদ্ধার করে। একই দিন বেলা ১টার দিকে পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকার পদ্মা নদী থেকে তার ছেলে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চর মাজারদিয়া এলাকা থেকে আটজন যাত্রী ও ঝাউগাছ বোঝাই করে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝি কাওসার আলী ও তার ছেলে জিয়ারুল হক নিখোঁজ হন। পরে তাদের উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে তল্লাশি অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে মরদেহ দুটি দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে ভেসে যায়। উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র:  বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত, সাময়িক স্মৃতিশক্তি হারান জেসমিন ভাসিন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

নওগাঁর বদলগাছী কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপ জিতে ভারতের প্রতিনিধিত্ব করতে চান অনয়া বাঙ্গার

ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৭ দফা দাবিতে কুড়িগ্রামে সওজ কর্মচারীদের স্মারকলিপি প্রদান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার আলী আহমদ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা