জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পাড়েন।
আজ (বুধবার) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় মুহা. রবিউল বাশার অসুস্থ হয়ে পড়লে স্পিকার তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় বগুড়া-৫ আসনের সরকারি দলের সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে থামিয়ে দিয়ে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার কী অসুস্থ? এখানে একজন ডাক্তার উপস্থিত রয়েছেন, আমরা পাঠাচ্ছি। ডাক্তার যাচ্ছেন ওখানে।'
পারে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম বাসস’কে জানান, হাফেজ মুহা. রবিউল বাশার এখন সুস্থ রয়েছেন। নির্বাচনী এলাকা থেকে গতরাতে ঢাকায় তিনি এসেছেন। দীর্ঘসময় জার্নি করায় ঘুমের ব্যাঘাত ঘটেছে। এ জন্য কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তার তাকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।