রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৬৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১৬টি ট্রাক, ২২টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজি ও ১৯৬টি মোটরসাইকেলসহ মোট ৩৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ৩০টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৭টি কাভার্ডভ্যান,২৬টি সিএনজি, ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ৫টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি, ১৩০টি মোটরসাইকেলসহ মোট ২৪৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৯২টি মামলা হয়েছে।
এছাড়া অভিযানকালে মোট ৩৭২টি গাড়ি ডাম্পিং ও ১৮১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রঃ বাসস