কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জলবায়ু সচেতনতা বাড়াতে সামাজিক ক্রীড়া অনুষ্ঠানের অংশ হিসেবে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী মেয়েদের হাড়ি ভাঙ্গা খেলা ও ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাশের হাট উচ্চ বিদ্যালয় মাঠে এসব খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এনজিও সংগঠন সলিডারিটির উদ্যোগে স্প্রিরিট প্রকল্পের আওতায় এসব সামাজিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মেয়েদের হাড়ি ভাঙ্গা খেলা ও পরে ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে হাড়ি ভাঙ্গা খেলায় বিজয়ী দল ও ফুটবল খেলায় বিজয়ী দল সহ রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দাশের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক গোলজার হোসেন, সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল, সলিডারিটির নির্বাহী কমিটির সদস্য মোঃ হায়দার, স্প্রিরিট প্রকল্পের সমন্বয়কারী স্প্রিরিট প্রকল্প ও কুড়িগ্রাম সদর উপজেলা ফিল্ড অফিসার মোছাঃ মাহফুজা আক্তার বানু সহ সলিডারিটির অনান্যরা।