চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রাম নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথা ঢাকা মুখী লাইনের পশ্চিম প্বার্শে একটি মুদি দোকানী কে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে জ্বালানি তেল পেট্রোল বিক্রয় করায় অভিযুক্ত ব্যক্তিকে ২০,০০০/-(বিশ হাজার টাকা) অর্থ দন্ড প্রদান করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলা চিওড়া রাস্তার মাথায় মুদি দোকানদার আবু রায়হান জুয়েল কে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কমকর্তা নুরুল আমিন জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুদি দোকানদার আবু রায়হান জুয়েল লিটারপ্রতি পেট্রোল নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করছে। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। দোকানি নিজেই বাড়তি দামে তেল বিক্রির অভিযোগ স্বীকার করেন।
অভিযুক্ত মুদি দোকানদার আবু রায়হান জুয়েল বলেন ঈদের সময় দোকান বন্ধ থাকায় তেল জমে যায় ,আমি তেল (পেট্রোল ) মজুদ করি না।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কমকর্তা নুরুল আমিন বলেন, সকলের উপস্থিতিতে মুদি দোকানী কে অর্থ দন্ড প্রদান করা হয়। জনস্বার্থ বিবেচনায় তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এতে উপস্থিত ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানান।