মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের মনুমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে (Apl) আমতলা প্রিমিয়ার লীগে অনুষ্ঠিত হয়েছে। ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজন ৮ দলীয় মিনি শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।
রবিবার (২২ মার্চ) বাবু তুষার রায় রাতে নিজে উপস্থিত থেকে এই নাইট টুর্নামেন্ট উদ্বোধন করেন। ফাইনালে ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দলকে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হন ক্রিকজোন ।
সভাপতি বাবু তুষার রায় বলেন" ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে আয়োজিত এই টুর্নামেন্টের সাফল্য কামনা করছি। আয়োজকদের ধন্যবাদ জানাই, আমি আপনাদের পাশে আছি এবং আগামীতে থাকবো। এই টুর্নামেন্ট আগামীতে হবে এটাই কামনা সবার প্রতি।
উক্ত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক বাবু তুষার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম পলাশ, যুবদল নেতা জুয়েল শেখ সহ স্থানীয় সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।