মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাঁও উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা তানভিরুল ইসলাম আয়ুব। তার উদ্যোগে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়েছে।
১৫ মার্চ উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগরপাড়ায় দরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
তানভিরুল ইসলাম আয়ুব বলেন, ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এলেও অনেক অসহায় মানুষের পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। তাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তানভিরুল ইসলাম আয়ুব ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। পাশাপাশি তিনি জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবেও পরিচিত।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মাঝে এ ধরনের সহায়তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।