আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
হযরত মাওলানা মুফতি বাইজিত হোসাইন এর নেতৃত্বে এবং ক্বারীমুস সুন্নাহ কল্যাণ ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, ডাল ও তেলসহ প্রয়োজনীয় ইফতার উপকরণ। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবু হানিফ।
আয়োজকরা জানান, রমজানের বরকতময় মাসে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।