মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি:
পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাটোর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। রমাদানের তাৎপর্য তুলে ধরে নৈতিকতা, আত্মশুদ্ধি ও সংযমের আহ্বান জানানো হয় র্যালি থেকে।
(১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকালে নাটোর মুক্তিযুদ্ধা অফিসের সামনে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।র্যালিতে নাটোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্ররা অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল রমাদানের শুভেচ্ছাবার্তা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড।
সমাবেশে বক্তারা বলেন, রমাদান কেবল সিয়াম সাধনার মাস নয়; এটি আত্মসংযম, তাকওয়া ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজে ন্যায়, ইনসাফ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে সকল মুসলমানকে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, মাহে রমাদান আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ এনে দেয়। এ মাসের শিক্ষা ধারণ করে একটি সুন্দর, নৈতিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে।
র্যালি শান্তিপূর্ণভাবে শেষ হয়। আয়োজকরা জানান, রমাদানজুড়ে বিভিন্ন দাওয়াতি ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে।