Monday , 5 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 5, 2026 10:20 am

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে শ্রীরামপুর, রাজাখালী, পিরতলা বন্দর, দুমকি ও জলিশা এলাকায় ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে।

আহতরা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, অধিকাংশকে ক্ষত পরিষ্কারসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

রেফার করা আহতদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ (১৯), ইউসুফ, মফিজুর রহমান (৭০) ও তানিয়া (সাড়ে ৩ বছর)। আহতদের মধ্যে আরও রয়েছেন মাহিনুর বেগম (৩৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), নাইমুল (২), মাধবী রানী (৪০), জান্নাতুল ফেরদৌস (১৮) ও খোকন (৪০)।

স্থানীয়রা জানান, হঠাৎ একটি পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কুকুরটি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, হাসপাতালে র‌যাবিস ভ্যাকসিন নেই। আহতদের প্রয়োজনীয় টিকা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেপ্তার

দেশি শাড়ী বিদেশি বলে বিক্রি, ম্যাজিস্ট্রেটের অভিযান

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

ঝিনাইগাতী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫

মোরেলগঞ্জে জামায়াতের নির্বাচনী সভা

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চৌদ্দগ্রামের দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসায় ৮০০ শিক্ষার্থীর ৪৩ জন শিক্ষক, রয়েছে শতভাগ উত্তীর্ণের কৃতিত্ব

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোট সহ আটক এক জন