Monday , 5 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়ার হাট : দক্ষিণবঙ্গের বৃহত্তম সাপ্তাহিক বাজার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 5, 2026 9:32 am

মাসুম বিল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়ার হাট দক্ষিণবঙ্গের একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজার।

প্রতি সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এখানে চলে জমজমাট বেচাকেনা।

সোমবার সকালে বাজারের ধানের অংশে চাষিদের ও ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। পটুয়াখালীর চরাঞ্চলসহ আশেপাশের এলাকা এবং ভোলা জেলার অসংখ্য কৃষক এখানে ধান বিক্রি করতে আসেন। তবে অনেকে ধানের দাম নিয়ে অসন্তুষ্ট।

কৃষক আরিফের অভিযোগ, চাষাবাদের খরচের তুলনায় ধানের দাম কম। আরও অভিযোগ আছে, ক্রেতারা প্রতি মণে (৪৮ কেজির স্থলে) ৪৯ কেজি ধরে নিয়ে ১ কেজি বেশি নেন বলে কৃষকরা দাবি করেন।

কালাইয়ার হাট শুধুধানের নয়, গরু-মহিষ,ছাগল-ভেড়া বেচাকেনার জন্যও বিখ্যাত। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, যশোর, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে গবাদিপশু ক্রয় বিক্রয়ের জন্য আসেন।

সড়ক ও নৌপথ উভয় যোগাযোগ ব্যবস্থাথাকায় এই বাজারে ক্রেতা-বিক্রেতার সমাগম ব্যাপক হয়। ফলে এখানে প্রায় সব ধরনের প্রয়োজনীয় পণ্যই পাওয়া যায়।

সাপ্তাহিক হাটের দিন(সোমবার) বিপুল সংখ্যক মানুষের সমাগম ও গাড়ির চাপে আশেপাশের রাস্তায় মারাত্মক যানজট সৃষ্টি হয়। অটোরিকশা চালক শাকিল বলেন, হাটের দিন এত গাড়ির ভিড় থাকে এবং রাস্তার অবস্থা এত খারাপ হয় যে বাজারের ভিতর দিয়ে গাড়ি নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ে। এমতবস্তায় রাস্তার যানজট নিরসনে কর্তৃপক্ষের দৃশ্য আকর্ষণ করছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদে ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী প্রচারণা

দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীর পাশে নজরুল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটরা

ইটনায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন

রোয়াংছড়ি জেতবন বিহারে ৫৬ তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

পুলিশের ভয় দেখিয়ে যুবদল নেতার গহনা নেওয়ার অভিযোগ

গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প

খালেদা জিয়ার মৃত্যুতে মোংলায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক

ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ