Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 30, 2025 2:41 pm

কুড়িগ্রাম প্রতিনিধি:

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেসি ডায়ালগ।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মশিউর রহমান মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানীসহ বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

ডায়ালগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বর্তমান চিত্র, এর কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ছাড়া নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়।

জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মহসীনের সঞ্চালনায় অ্যাডভোকেসি ডায়লগে সভা প্রধানের দায়িত্ব পালন করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান। ডায়লগে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি আঞ্চলিক ব্যবস্থাপক, জেলা ব্যবস্থাপক সহ অনান্য প্রতিনিধি গন অংশগ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে ফ্রি চিকিৎসা, প্রশংসায় ভাসছেন ডা. রেজাউল করিম

রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে মোংলায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা

লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ