Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির শোক

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 30, 2025 8:13 am

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এক শোকবার্তায় মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেতা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেম জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিও সাহসী রাষ্ট্রনায়ককে হারালো।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আগামী ২২ ডিসেম্বর প্রথমবারের মত অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন

জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মোংলায় খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ

শেরপুর-১ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীকে বহিষ্কার

রাউজানে ১২৯ জন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ

বিচার বিভাগের জাতীয় সেমিনার আজ

‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ