Monday , 29 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ এর মনোনয়ন ফরম দাখিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 29, 2025 1:49 pm

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন আবু সাঈদ চাঁদ। ​

এসময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাসক আবিদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যবদ্ধ পরিষদের সাধারন সম্পাদক অশিত কুমার ঘোষ, আলেম সংগঠনের প্রতিনিধি আবুজার প্রমুখ।

মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবু সাইদ চাঁদ বলেন, আমরা চাই যার ভোট তিনি দিবেন। একজনের ভোট যেন অন্যজন দিতে না পারে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তারা যেন আবার দায়িত্ব না পায়। তারা দায়িত্ব পালন করলে ভোট বিতর্কের সৃষ্টি হতে পারে। আসন্ন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন পক্ষপাতিত্ব করা যাবে না। জনগন যাকে মনে করবেন তাকেই ভোটের মাধ্যমে বিজয়ী করবেন। আমরা চাই অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট উদযাপন হোক।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে সরকারী হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের লাশ

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বারহাট্টার নতুন কমিটি গঠন

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতৃত্বে বকসী-গৌর

শৈলকুপায় প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজে করে দেখাচ্ছে জামায়াতে ইসলামী

কুয়েটে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা, দায়িত্ব গ্রহণ করল ৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

মোহনগঞ্জে বিস্ফোরক নাশকতা মামলায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

শান্তির চৌদ্দগ্রাম গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন- কামরুল হুদা

‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

ছাত্রশিবিরের টাকার উৎস নিয়ে যে ব্যাখ্যা দিলেন জবি সেক্রেটারি