Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায়, মাগরিব নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে রজব মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ইসলামি শরিয়তে চারটি মাস—রজব, জিলকদ, জিলহজ ও মহররম—বিশেষ মর্যাদাসম্পন্ন হিসেবে পরিচিত। এসব মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ বলে বিবেচিত। ঐতিহাসিকভাবে আরব সমাজে এই সময় অন্যায় ও সংঘাত থেকে বিরত থেকে শান্তিপূর্ণ জীবনযাপনের প্রচলন ছিল।

পবিত্র রজব মাস মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। এই মাসের ২৬ তারিখের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন, সাত আসমান অতিক্রম করে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বিধান নিয়ে ফিরে আসেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে ফেসবুকে ফাঁদ পেতে ডাক্তারকে অপহরণ গ্রেফতার নারীসহ ৪ জন

রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন কমিটি গঠন

গাজীপুরে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এনসিপি কুড়িগ্রাম সদরের ৯নং যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

ডিমলায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ

কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী