Friday , 19 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 19, 2025 5:51 pm

আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

অকুতোভয় জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে এনায়েতপুর মন্ডলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে কেজির মোড় হয়ে বেতিল বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভকারীরা তুমি কে আমি কে হাদি হাদি, হাদির রক্ত বৃথা যেতে দেবনা, আধিপত্যবাদের কালোহাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও প্রভৃতি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদী সমাবেশে বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুস সালাম মোল্লা, ছাত্রশিবির নেতা ফয়সাল খোন্দকার প্রমুখ।

বক্তাগণ বলেন, শহীদ ওসমান হাদি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন। তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অদম্য বিপ্লবী। একসপ্তাহ পার হলেও এখনো প্রশাসন তার খুনিদের গ্রেফতার করতে পারেনি। ভারতের এদেশীয় দোসর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বক্তাগণ আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদি ভাইয়ের খুনিদের গ্রেফতার করতে হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, শিবিরকে নিয়ে যা বললেন নাছির

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাউজানে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কমলনগর উপজেলা শাখা শপথ অনুষ্ঠান

কুয়াকাটায় শুরু হলো ন্যায্য রূপান্তর ও জলবায়ু সুবিচার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল

সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে কনডম পাওয়ার অভিযোগে বিক্ষোভ