Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 18, 2025 3:39 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদারীপুরের শিবচর উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবচর উপজেলা যুবদল নেতা মোঃ রাসেল মোল্লার উদ্যোগে আয়োজিত মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে মিলাদ ও বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান, মোহাম্মদ আবদুল হান্নান মিয়া, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা

মুরাদনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক

গাইবান্ধার ফুলছড়িতে পার্টনার প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

কটিয়াদীতে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা