Wednesday , 17 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 17, 2025 10:04 am

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন আল-মদিনা মার্কেটে ফিতা কাটার মাধ্যমে ক্লাবটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হেলাল ফাউন্ডেশনের পরিচালক মোঃ হেলাল উদ্দীন।

নাচোলে কর্মরত বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ তহবিল সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, এড. গোলাম জাকারিয়া, তোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ আহমেদ নাদিম,
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব এর উপদেষ্টা আব্দুর রহমান মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল প্রেসক্লাব সভাপতি নাসিম আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর সাত্তার, সহ-সভাপতি মতিউর রহমান সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, নাচোল রিপোর্টাস ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, সহ-সভাপতি আতাউর রহমান, নাচোল প্রেসক্লাবের সভাপতি ওলিউল হক ডলার, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নাচোল মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কমল আহমেদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও মহৎ পেশা। এই পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। বক্তারা আরও আশা প্রকাশ করেন যে, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব এলাকার মানুষের অধিকার ও সমস্যা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এ অনুষ্ঠানে নাচোলে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ক্লাবের মঙ্গল ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

পরনের কাপড় আর জুতা দেখে স্ত্রী লাশ খুজে পেলেন স্বামী

পটুয়াখালী দুমকী প্রেসক্লাবের নেতৃত্বে আবুল হোসেন ও সাইদুর খান

ভিজিডির চাউল বিতরণে নানা অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল

নাসির নগরে নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠলো তরুণের লাশ

৩ দফা দাবি বাস্তবায়নের কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি

কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের প্রবাসী আমিনুল ইসলাম আহত