Wednesday , 17 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিজয় দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রশক্তির তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 17, 2025 7:53 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছবিচত্ত্বরে সমাপনী আয়োজনের মধ‍য দিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিকতা শেষ হয়।মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রদর্শনী পরিদর্শন করেন।

প্রদর্শনীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, শহীদদের আত্মত্যাগ, যুদ্ধকালীন সাধারণ মানুষের সংগ্রাম এবং বিজয়ের আনন্দঘন ক্ষণগুলো আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। একইসঙ্গে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র প্রদর্শনের মাধ্যমে সমসাময়িক গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতাও তুলে ধরা হয়।

এসময় জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন” বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরা হয়। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটে উজ্জীবিত হয়ে সাম্য, মানবিক মর্যাদা, ধর্মীয় বৈচিত্র্য এবং বৈষম্যমহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের।”

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গাবতলীতে ব্যবসায়ী ও যুবদল নেতা আহসান হাবীব সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো

কুবিতে জুনিয়র কর্তৃক সিনিয়র হেনস্তার অভিযোগ

যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এমপি নির্বাচিত করেন, আপনারা খাবেন একদিন, এমপি খাবে পাঁচ বছর

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে সম্মিলিত গ্রামবাসী

লালপুরে সন্তান না হওয়ায় গৃহবধূর আত্মহত্যা

বাংলার আকাশে এখন ঋতুর পালাবদলের নরম ছোঁয়া