Monday , 15 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 15, 2025 8:54 am

মোরশেদুর রহমান নূর, মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুম (বিজয় সভাকক্ষ)-এ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা নিশ্চিতকরণ এবং প্রশাসন–রাজনৈতিক নেতৃত্ব–গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামের মুকসুদপুর পৌর আমির কবির হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা জাহিদুর রহমান, জামায়াতে ইসলামের উপজেলা আইন বিষয়ক সম্পাদক আবু তালিব ফরাজী।

বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মুকসুদপুর উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যকর প্রশাসনিক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, “মুকসুদপুর উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হবে। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামি লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহড়া

ডিমলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

কুড়িগ্রামে ফিস্টুলা রোগী সনাক্তকরণ সংক্রান্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ের শর্টপিচ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘হিসাববিজ্ঞান বিভাগ’

কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

সন্ধান মেলেনি সুন্দরবনে অপহরণকৃত ২০ জেলের

মাভাবিপ্রবিতে নরসিংদী জেলা ছাত্র পরিষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দেশি শাড়ী বিদেশি বলে বিক্রি, ম্যাজিস্ট্রেটের অভিযান

শিশু আনাস হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ