Monday , 15 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 15, 2025 6:52 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস+ ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান এ বিষয় জানান।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর জানায়, ‘বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি OID (অর্গানাইজেশন আইডি) পেয়েছে। এটির নম্বর E10413895। এর ফলে ইউরোপ ও তুরস্কসহ মোট ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক বিনিময় কার্যক্রমে যুক্ত হওয়ার পথ খুলল। বাংলাদেশে অনেক সময় এটিকে “ইরাসমাস স্ট্যাটাস” বলা হয়। তবে বাংলাদেশের জন্য আলাদা কোনো “স্ট্যাটাস” নেই। কুবি যে স্বীকৃতি পেয়েছে, তা মূলত আইসিএম কর্মসূচিতে পার্টনার প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হওয়ার অনুমোদন।

তবে এই কর্মসূচির মূল সমন্বয়কারী প্রতিষ্ঠান (কো-অর্ডিনেটিং ইউনিভার্সিটি) অবশ্যই ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ বা তুরস্কের হতে হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর।

আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বলেন, “প্রায় দুই মাস ধরে আবেদন প্রক্রিয়া চলেছে। OID পাওয়ার ফলে এখন আমরা ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাব।”

তিনি জানান, এই সুযোগ কাজে লাগাতে কুবির অগ্রাধিকার হবে আরও বেশি সমঝোতা স্মারক (এমওইউ) করা। কারণ, আইসিএম কর্মসূচিতে কুবি সরাসরি কোনো অর্থ সহায়তা পায় না। ইউরোপ বা সংশ্লিষ্ট দেশগুলোর অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো তাদের জাতীয় সংস্থার মাধ্যমে যে বার্ষিক তহবিল পায়, সেই তহবিলের আওতায় কুবির শিক্ষক-শিক্ষার্থীরা বিনিময় কর্মসূচির সুযোগ পেতে পারেন—যদি ওই অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করে অর্থ পায়।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কুবির অংশীদার প্রতিষ্ঠানগুলো এই OID ব্যবহার করে আইসিএম তহবিলের জন্য আবেদন করতে পারবে। আবেদন সফল হলে কুবির শিক্ষক ও শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়ার বাস্তব সুযোগ তৈরি হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘বাঁধন’ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শিবগঞ্জে পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন, নিষিদ্ধ গাছের চারা ধ্বংস

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপি’র ৪ নেতাকে শোকজ

সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না; জামায়াতের সেক্রেটারি

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

প্রবাসী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে মোংলায় শীতবস্ত্র বিতরণ