Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

খুলনার জোড়াগেটে অস্ত্রের কারখানার সন্ধান, তিনজন আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 6:32 pm

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানান, বুধবার গভীর রাতে জোড়াগেট এলাকার একটি ভাড়া বাসার ভেতরে এই কারখানাটি পরিচালিত হচ্ছিল। দীর্ঘদিন ধরে সেখানে গোপনে অস্ত্র তৈরি ও মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযানের সময় ঘর থেকে তৈরি ও আধা-তৈরি কয়েকটি পাইপগান, ম্যাগাজিন, ট্রিগার, লোহার পাইপ, ড্রিল মেশিন, ওয়েল্ডিং যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তারা সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্র তৈরি করে নগরীর বিভিন্ন অপরাধচক্রের কাছে সরবরাহ করত বলে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক ও সংশ্লিষ্টদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

খুলনা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “নগরীতে অপরাধ দমনে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। পুলিশ বলছে, নগরীতে অবৈধ অস্ত্রের বিস্তার রোধে কঠোর অবস্থানে রয়েছে তারা।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ছুটির দিন ও ক্লাসের পর উন্মুক্ত রাখার নির্দেশ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

শীতের আভা পড়তেই বানারীপাড়ায় পিঠার দোকানে ভীড়

সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন এবি পার্টি প্রার্থী

টেকনাফে বিজিবি–র‍‍্যাবের অভিযানে ইয়াবা জব্দ, পাচারকারী আটক

রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি

এক ঈদ, নানা সংস্কৃতি: বিশ্বজুড়ে কুরবানির আয়োজনে বৈচিত্র্য

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের