বাউফলে এনসিপির প্রার্থী শাহিনের তোরণে আগুন


অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের নির্বাচনী তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের তার বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন আগে প্রার্থী শাহিনের সমর্থকরা বাড়ির সন্নিকটে একটি তোরণ নির্মাণ করেন। রাতে দুর্বৃত্তরা তোরণে আগুন লাগিয়ে দেয়। এতে তোরণের বেশ কিছু অংশ পুড়ে যায়। ভোরে পথচারীরা ক্ষতিগ্রস্ত তোরণটি দেখে বিষয়টি ছড়িয়ে পড়ে।

ঘটনা প্রসঙ্গে এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, “যারা তোরণে অগ্নিসংযোগ করেছে তারা ভালো কাজ করেনি। এসব করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না। এনসিপি গণমানুষের হৃদয়ে পৌঁছে যাবে।”

বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, “অগ্নিসংযোগের খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *