Monday , 24 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শৈলকুপায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 24, 2025 3:03 pm

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ রাতে কথিত প্রেমিকের আহ্বানে দেখা করতে গিয়েছিল নবম শ্রেণির এক ছাত্রী। ভালোবাসার নামে সাজানো সেই ডাকে লুকিয়ে ছিল এক ভয়ংকর অসামাজিক ফাঁদ। আর সেই ফাঁদের আড়ালে গড়ে ওঠে পৈশাচিক একটি চক্র, যারা গোপনে ভিডিও ধারণ করে নিরীহ কিশোরীর। ‎এমন চাঞ্চল্যকর ঘটনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামে।

স্থানীয় ‎সুত্রে জানা যায়, ‎দীর্ঘ কয়েক মাস ধরে ফোনে কথিত প্রেমের সম্পর্ক গড়ে উঠে উত্তর কচুয়া গ্রামের এনামুলের সঙ্গে ওই কিশোরীর। এরই সূত্র ধরে ২০ নভেম্বর রাতে দেখা করতে যায় মেয়েটি। সেখানে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হলে, একই গ্রামের রইচ উদ্দিন গোপনে সেই মুহূর্তটি ধারণ করে। তার সাথে ছিলেন মাসুদ বিশ্বাস (৩০) ও হাবিবুর রহমান (৩৫)।
‎ভিডিও ধারণ শেষে কথিত প্রেমিককে সরিয়ে দিয়ে শুরু হয় ব্ল্যাকমেইলের ভয়ংকর চাপ। কৌশলে ভিডিও দেখিয়ে অসামাজিক কার্যকলাপে বাধ্য করা হয় অসহায় কিশোরীকে। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে গভীর রাতে তাকে কথিত প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে পৌঁছে দেওয়া হয়।

‎পরদিন গ্রামের খবরটি ছড়িয়ে পড়ে। ঘটনাটি ধামাচাপা দিতে মাঠে নামে একদল স্থানীয় মাতব্বর। প্রেমের নাটক সাজিয়ে শালিসি বাণিজ্যের নামে ঘটনার ভয়াবহতা আড়ালে রাখার চেষ্টা চলে। পেশীশক্তির প্রভাব খাটিয়ে সত্য লুকানোর অপচেষ্টা হয় প্রকাশ্যেই।

‎কিন্তু গণমাধ্যমকর্মীদের মানবিক তৎপরতায় ফাঁস হয়ে যায় পুরো চক্রান্ত। সোর্সের মাধ্যমে প্রকৃত ঘটনা জেনে তারা বিষয়টি সামনে আনলে চারদিকে হইচই পড়ে যায়। সামাজিক চাপ বাড়তেই তৎপর হয় পুলিশ। প্রেমিক এনামুল পালিয়ে গেলেও ব্ল্যাকমেইল ও অসামাজিকতার নিন্দনীয় ঘটনায় জড়িত তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন এবং গণধর্ষণের মামলা দিয়ে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়।

‎শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, অসহায় মেয়েটিকে সুরক্ষা দেওয়াই আমাদের প্রথম দায়িত্ব। ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। পলাতক এনামুলকেও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

‎এদিকে মানবিক দায়িত্বে পাশে দাঁড়ানো গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানিয়েছে সুধীজন। সমাজে অসামাজিকতার নামে এমন নোংরা ব্ল্যাকমেইল যেন আর কেউ করতে সাহস না পায় এমনই প্রত্যাশা তাদের।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তিতে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’

জৈন্তাপুরে পুলিশের অভিযানে টুরিস্ট বাস থেকে ভারতীয় চোরাচালান জব্দ

শরীয়ত অস্বীকারকারীদের পরিণতি আরও ভয়াবহ হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

ছাত্র অধিকারের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন জবির মনিরুজ্জামান মনির

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা

চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

লক্ষ্মীপুর-০৪ আসনের মনোনয়ন ফরম নিলেন বীথিকা বিনতে হোসাইন

মাদারীপুরে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা