Monday , 24 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবচরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 24, 2025 2:19 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

শিবচর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে।

সোমবার বিকেলে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রা পাচ্চর গোল চত্বর, শিবচর কলেজ মোড় এবং একাত্তর চত্বর ঘুরে পুনরায় মসজিদ চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী ও দাওয়াতি ব্যক্তিত্ব মাওলানা আকরাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সংগঠনের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসাইন।

আয়োজক পক্ষ জানায়, শোভাযাত্রায় প্রায় তিন শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেট কার অংশ নেয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রা শেষে শান্তিপূর্ণ নির্বাচন কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থলুট

ঈদগাঁওতে বিশেষ অভিযানে চুরি হওয়া গাভী উদ্ধার, একজন গ্রেপ্তার

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী: আসিফ নজরুল

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক

জাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে: সিইসি

বেনাপোলে খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা

টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান