Sunday , 16 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নোয়াখালী কবিরহাটে ফখরুল ইসলামের নির্বাচনী সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 16, 2025 7:44 am

মেহেরাজ হোসেন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি নেতা মো: ফখরুল ইসলাম বলেছেন, “আপনারা ধানের শীষে ভোট দিন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নদীভাঙা কবলিত নোয়াখালীকে শহরে রূপান্তর করা হবে।”

শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় কবিরহাট জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন। মানুষের ঢল নামায় পুরো জনপদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

ফখরুল ইসলাম বলেন, এই আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সবাই যোগ্য। তারপরও দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে নয়—ধানের শীষকে ভোট দিন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন।

তিনি আরো বলেন, এই অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাইকে মেয়র বা ভাগিনা চেয়ারম্যান বানানো হবে না। যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে—এর জন্য কাউকে আমার বাসায় মাছ-মাংস বা দই নিয়ে যেতে হবে না।”

নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় সরাসরি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, আমার সঙ্গে দেখা করতে আপনাদের কোনো মামা-খালুর দরকার হবে না। আপনাদের ভোটে জয়ী হলে আমি আপনাদের প্রতিনিধি হিসেবেই কাজ করবো।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি নোয়াখালীবাসীর আস্থাকে ফের শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আবারও বিএনপির দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত করুন।

সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ

নদীরক্ষা বাঁধে বৃক্ষরোপণ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

ঈদগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ১০টি বার্মিজ গরু জব্দ

বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: কিশোরগঞ্জে ফয়জুল করীম

নাসির নগরে নদীতে ডুবে আপন দুই বোনের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গোকর্ণ গ্রাম,

আ. লীগ নিষিদ্ধ না হলে প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে: রাশেদ খান

সাতকানিয়ায় অপহৃত প্রবাসী ইউনুছকে পুলিশের অভিযানে উদ্ধার

দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত