-
মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথমবারের মত আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ আসরের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয় করেছে সাবিনা খাতুনের দল। শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সাত দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বাংলাদেশের নারী দল চ্যাম্পিয়ন হয়েছে।…
-
ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামি ঠাকুরগাঁও পৌর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী…
-
মুরাদনগরে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসবমুখর উল্লাস। ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল—ভবানীপুর ফুটবল একাদশ ও মির্জাপুর ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে দুই দলই সমানতালে লড়াই করে ম্যাচটি…
-
সালমানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়মনি উইনার্স ক্লাব সেমিফাইনালে

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব ও যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৭ ডিসেম্বর (রবিবার) বিকালে বাগেরহাট জেলার মোংলা উপজেলার রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন মাঠে ১৬ দলীয় টি টুয়েন্টি খেলার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় জয়মনি উইনার্স ক্লাবের বিপক্ষে…
-
দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতকে হারাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে পরাজিত করেছিল লাল–সবুজরা। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে আর জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে হামজা–মোরসালিনদের দুর্দান্ত…
-
বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার কক্সবাজারের হাসান মুরাদ

শাহরিয়াজ, কক্সবাজার সদর প্রতিনিধি: বাংলাদেশের টেস্ট দলে যুক্ত হলেন কক্সবাজারের কৃতি সন্তান বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। তিনি দেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক করেছেন। এর আগে হাসান মুরাদ জাতীয় দলের হয়ে শুধুমাত্র টি–টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করে আসা এই তরুণ…
-
চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম, প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন ভিত্তিক উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত…
-
ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হলেন ব্রাজিল তারকা নেইমার

ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হলেন ব্রাজিল তারকা নেইমার। ম্যাচ শেষে তাই আবেগ সামাল দিতে পারলেন না নেইমার। মাঠে বসেই কাঁদতে শুরু করলেন ব্রাজিল তারকা। বাংলাদেশ সময় সোমবার (১৮ আগস্ট) সকালে ভাস্কো দা গামার বিপক্ষে ৬–০ গোলে বিধ্বস্ত হয়েছে নেইমারের সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরি আর এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নেইমারের দল। ম্যাচের প্রথমার্ধে…
-
ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলীতে পানির সঙ্গে বেড়ে ওঠা যুবক ছোটবেলার লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এ যাত্রায় নামছেন সাতরে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার লড়াইয়ে। জাতীয় সাঁতার দলের সাবেক তারকা নাজমুল হক হিমেল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। কিশোরগঞ্জের নিকলীতে জন্ম ও…
-
দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট আজ ইতিহাসের এক ব্যতিক্রমী মোড়ে পা রাখলো। দীর্ঘ ২০ বছর ও ৩৩১টি ওয়ানডে ম্যাচ পর এমন এক বাংলাদেশ দল মাঠে নামলো, যেখানে একাদশে দেখা মিললো না দেশের ক্রিকেটের কিংবদন্তি পাঁচ ক্রিকেটারের—মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ক্রিকেটপ্রেমীরা যাদের ‘পঞ্চপাণ্ডব’ নামে…
-
শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে বিস্মিত বিসিবি

ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব আগেই ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (২৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পর আচমকা লাল বলের ক্রিকেটেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। শান্ত এমন আচমকা সিদ্ধান্ত জানাবেন, তা ভাবনাতে ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এমনটাই জানালেন, ‘তার…
-
রংপুরে প্রতিভার ঘাটতি নেই, অভাব শুধু প্ল্যাটফর্মের: বিসিবি সভাপতি বুলবুল

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ “ঢাকায় বসে রংপুরের বাস্তবতা অনুধাবন করা সম্ভব নয়। তাই নিজে এসেছি মাঠে, বাস্তব চিত্র দেখতে,”—বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আজ শনিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেনে স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, রংপুরে প্রতিভার সংকট নেই, কিন্তু এই প্রতিভাকে গড়ে তুলবার…
-
শ্রীলঙ্কায় সিরিজ খোয়ালো বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জার হার

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধিঃ শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় তো দূরের কথা, অন্তত লড়াইটুকুও ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হেরে সিরিজ খুইয়ে ফিরেছে টাইগাররা। কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৪৭ রান। জবাবে শ্রীলঙ্কা তাদের ইনিংসে তোলে ৪৫৮…
-
লর্ডসে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা, ‘চোকার’ তকমা মুছে ফেলার সুবর্ণ সুযোগ

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধি: একটা সময় ছিল, যখন ‘চোকার’ শব্দটাই যেন দক্ষিণ আফ্রিকার সমার্থক হয়ে উঠেছিল। অথচ আজ লর্ডসে দাঁড়িয়ে সেই নাম মুছে ফেলার মতো বাস্তব সম্ভাবনার মুখে প্রোটিয়ারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে তাদের দরকার মাত্র ৬৯ রান, হাতে আছে ৮টি উইকেট। টেস্টের চতুর্থ ইনিংসে ২৮২ রানের…
-
ওয়ানডে নেতৃত্বে রদবদল: শান্ত বাদ, দায়িত্বে মিরাজ

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ ওয়ানডে দলে নতুন অধিনায়ক হয়েছেন মেহেদী হাসান মিরাজ। শান্তর পরিবর্তে দায়িত্ব পাওয়া এই অলরাউন্ডারের সামনে এখন বড় দায়িত্ব, দলকে মাঠে নেতৃত্ব দেওয়া এবং পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখা। লড়াকু মানসিকতা, বুদ্ধিদীপ্ত খেলা আর চাপের মধ্যে নিজেকে প্রমাণ করার শক্তি থেকেই মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন দায়িত্ব পাওয়ার…
-
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

বাকিরা যখন ছিলেন আসা-যাওয়ার মধ্যে, তখন থিতু হলেন পারভেজ ইমন। লড়লেন একাই। সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন রেকর্ডও। যদিও দল দুইশ’ সংগ্রহ ছাড়াতে পারেনি। জবাব দিতে নেমে ভালোই লড়েছে আরব আমিরাত। তবে জয় তুলে নিতে পারেনি, হারতে হয়েছে ২৭ রানে। শারজাহতে শনিবার প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আমিরাত। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে…
-
বুদ্ধিহীন শিশুসুলভ সিদ্ধান্তে হেরেছে পাকিস্তান: আহমেদ শেহজাদ

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা প্রস্তুতি সারতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান। তবে সেই প্রস্তুতিতে ঘাটটিই ফুটে উঠেছে দলটির। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এমন হারের পর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের বুদ্ধিজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। করাচিতে ডে নাইটে হওয়া ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক…
-
দেশত্যাগে নিষেধাজ্ঞা ইস্যুতে চমকপ্রদ তথ্য দিলেন বিজয়

বিপিএলে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে যেসব ক্রিকেটারের নাম গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাদের মধ্যে অন্যতম দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। এই ইস্যুতে তদন্তের স্বার্থে বিসিবির দুর্নীতি দমন বিভাগ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বিজয়। গণমাধ্যমের খবরেই বিষয়টি জানতে পেরেছেন জানিয়ে এই ক্রিকেটার বলেছেন, ‘আসলে কি…