Author: নিউজ ডেক্স

  • মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

    মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

    ইসরাফিল ইসলাম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

    আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ উপলক্ষে আজ ৫ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেলে মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৩ নং পরানপু ইউনিয়নে পরানপুর উচ্চবিদ্যালয় মাঠে ধানের শীষের প্রার্থী ডা.ইকরামুল বারী টিপু বিজয়ের লক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জনসভায় যোগ দিতে দুপুর গড়িয়ে আশপাশের এলাকাগুলো হতে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দান করেন।

    নিবার্চনী জনসভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মামুনুর রহমান রিপন।

    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনে ধানের শীষের কান্ডারী ডা.ইকরামুল বারী টিপু,মান্দা উপজেলা বিএপির সাধারন সম্পাদক ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, বিশেষ বক্তা হিসাবে আর ছিলেন মান্দা উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জনাব মকলেছুর রহমান মকে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আফাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানঁ,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক সমাশুল ইসলাম বাদল,এ্যাড-কুমার বিশ্বজিৎ সরকার স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান খোকা, ৭ নং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধক্ষ্য আব্দুল মতিন মন্ডল, ৩ নং পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুল মান্নান,দপ্তর সম্পাদক আমজাদ সোনার সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম। ডা.ইকরামুল বারী টিপু বলেন মা বোনেরা ধানের শীষ ভালবাসার ভাইয়েরা পরানপুরে এই জনসভায় আপনাদের উপস্থিতি প্রামান করেছেন বিএনপিকে ও ধানের শীষ কে মানুষ কতটা ভালবাসে। আগামী ১২ ই ফেব্রুয়ারি আপনাদের প্রবিত্র আমানতের মাধ্যমে ধানের শীষকে বিজয় করে সংসদে পাঠাবেন ইনসআল্লাহ।

    এ সময় নওগাঁ জেলার বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, মান্দার কৃষক শ্রমিক মেহনতী মানুষের উন্নয়ন এর জন্য ও একটি মডেল মান্দা গড়ে তুলতে ধানের শীষে সকলে ধানের শীষে ভোট দিন। ইনশাআল্লাহ আগামীতে একটি উন্নত মান্দা গড়ে উটবে।

    এসময় প্রধান বক্তা শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, ধানের শীষের বিজয়ের লক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে বলেন, আগামী রাস্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে ডা.ইকরামুল বারী টিপু বিজয়ী করে আরা সংসদে পাঠাব ইনশাআল্লাহ।

     

  • নাটোরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা

    নাটোরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা

    মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি:

    আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাটোরে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় অংশগ্রন করেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান সহ ১১ দলীয় জোটে শীর্ষ নেতা। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

    বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নাটোর শহরের (নবাব সিরাজউদ্দৌলা কলেজ ) মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

    বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোট একত্রিত হয়েছে। তারা অভিযোগ করেন, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না।

    বাংলাদেশ জামায়াত ইসলামী নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশকে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য থেকে মুক্ত করতে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কোনো বিকল্প নেই। তারা ভোটারদের ঐক্যবদ্ধভাবে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।

    জনসভায় নাটোর চারটি আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর হাতে পথিক তুলে দেওয়া হয়। জনসভায় লাখো মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

    নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

    আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ উদযাপিত হয়েছে।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা অবমুক্ত করার মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন।

    দিবসটি উদযাপন উপলক্ষে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍যালি বের করা হয়। র‍যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে গিয়ে শেষ হয়।

    সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রতি বছর ৫ ফেব্রুয়ারি আমাদের গ্রন্থাগারের গুরুত্ব নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে। এ ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে, তবে তা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারমুখী হওয়ার কোনো বিকল্প নেই। পৃথিবীর সব দেশেই গ্রন্থাগারের উপাদানসমূহ সর্বস্তরের মানুষ সর্বোচ্চভাবে ব্যবহার করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেও খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।”

    তিনি আরও বলেন, “গ্রন্থাগারে বিভিন্ন মাধ্যমে বিপুল পরিমাণ রিসোর্স থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের আরও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা জ্ঞানার্জন এবং গবেষণার কাজে গ্রন্থাগারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারেন।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মো. আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী গ্রন্থাগারিক মো. সাইফুল ইসলাম হিরক।
    এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

     

  • ‘পুষ্পা’ সিনেমার স্টাইলে চবির গাছ পাচারের চেষ্টা, জব্দ ৭৪টি গুঁড়ি

    ‘পুষ্পা’ সিনেমার স্টাইলে চবির গাছ পাচারের চেষ্টা, জব্দ ৭৪টি গুঁড়ি

    চবি প্রতিনিধি:

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও ঝিরি ব্যবহার করে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি পাচারের চেষ্টা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকার পেছন দিয়ে প্রবাহিত ঝিরি থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭৪টি গাছের গুঁড়ি জব্দ করেছে ক্যাম্পাস নিরাপত্তা বাহিনী।

    ঘটনার সূত্রপাত হয় বিকেলে, যখন প্রাণিবিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাস ভ্রমণের সময় ঝিরির দিকে প্রবল স্রোতের অস্বাভাবিক শব্দ শুনতে পান। কাছে গিয়ে তারা দেখতে পান, স্রোতের সঙ্গে একের পর এক গাছের গুঁড়ি ভেসে যাচ্ছে।

    বিষয়টি তারা মোবাইল ফোনে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করলে ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ভিডিওটি নজরে আসার পর রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে সরাসরি কিছু না মিললেও পরে ঝিরির গতিপথ ধরে এগোলে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা গাছের গুঁড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে সেখানে ৭৪টি গাছের গুঁড়ি পাওয়া যায়।

    বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব গুঁড়ি জব্দ করা হয়। তিনি জানান, বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আমান উল্লাহকে জানানো হয় এবং রাতেই ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। গাছের গুঁড়িগুলো যাতে কেউ সরিয়ে নিতে না পারে, সে জন্য সেখানে আট সদস্যের একটি টহল দল মোতায়েন রয়েছে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, জব্দ করা গাছের গুঁড়ির প্রকৃত মালিক এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছগুলো বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকা থেকে এসেছে। সুনির্দিষ্ট মালিকানা ও বন বিভাগের অনুমোদনের কাগজপত্র পাওয়া না গেলে নিয়ম অনুযায়ী নিলাম কমিটির মাধ্যমে গুঁড়িগুলো নিলামে তোলা হবে।

    উল্লেখ্য, এর আগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই কৌশলে গাছ পাচারের ঘটনা ঘটেছিল। ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটায় ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ বাড়ছে।

     

  • নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা

    নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা

    ইসরাফিল ইসলাম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

    ‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নওগাঁ-১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমন্তপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    ‎বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শ্রীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

    ‎পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি জোর আহ্বান জানান।

    ‎পথসভায় উপস্থিত ছিলেন, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দিন,কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মতিন,নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম খলিলুর রহমান,নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার,নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা,নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আইনুল হক,নিয়ামতপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদ হাসান তোতা,যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম কাউসার রতন,ছাত্রদলের সদস্য সচিব আঞ্জুমান পাভেল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইদ হাসানসহ উপজেলা ছাত্রদল, শ্রীমন্তপুর ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ‎সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করেন।

  • পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

    পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালী–২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় বাংলাবাজারস্থ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে তিনি লিখিত ইশতেহার উপস্থাপন করেন।

    ইশতেহারে তিনি ঘোষণা দেন— নির্বাচিত হলে ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ কমিটি গঠন এবং ৯০ দিনের মধ্যে সকল প্রকার দুর্নীতি নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বগা সেতু বাস্তবায়ন, কালাইয়া–পটুয়াখালী–বগা–বাহেশ্বর সড়ক টু-লেনে উন্নীতকরণ এবং নদীতীরবর্তী এলাকায় স্থায়ী সিসি ব্লক ও বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

    এছাড়া বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রথমে ১০০ শয্যা এবং পর্যায়ক্রমে ২৫০ শয্যায় উন্নীতকরণ, ক্রীড়ামোদী যুবসমাজের জন্য আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ, দখলকৃত খাল দখলমুক্তকরণ ও জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।

    বেকারত্ব দূরীকরণে স্থানীয় শিল্পকারখানা স্থাপন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কাঁচা ও ভাঙা সড়ক সংস্কার, কালিশুরী অঞ্চলসহ উত্তর বাউফলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ ফাঁড়ি ও ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনাও ইশতেহারে উল্লেখ করা হয়।

    নাজিরপুর, কেশবপুর ও ধুলিয়া নদীভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন, ডিজিটাল ট্যাক্স ব্যবস্থা চালু, নাগরিক সেবা অ্যাপ ও অনলাইন অভিযোগ গ্রহণ ব্যবস্থার মাধ্যমে বাউফল পৌরসভাকে আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তরের কথাও তুলে ধরেন তিনি।

    এছাড়া গণমাধ্যমকর্মীদের জন্য সাংবাদিক কল্যাণ তহবিল গঠন, চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, হিন্দু সম্প্রদায়ের জন্য শ্মশানঘাট নির্মাণ, মন্দির সংস্কার ও স্থাপন, ‘স্বাবলম্বী নারী—সমৃদ্ধ বাউফল’ স্লোগানে নারীর ক্ষমতায়নে বিশেষ পরিকল্পনা, জেলে সম্প্রদায়ের জীবিকা ও নিরাপত্তা, কৃষি ও কৃষকের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং বাউফলকেন্দ্রিক পর্যটন (ট্যুরিজম) উন্নয়নে পৃথক কর্মপরিকল্পনার কথাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।

    ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, খিলাফত মজলিসের প্রতিনিধি আইউব বিন মুসা, এবি পার্টির নেতা অ্যাডভোকেট রুহুল আমিন, অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি, বাউফলের সাতজন শহীদ পরিবারের সদস্য, ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ জেলা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • পূবাইলে ধানের শীষের উঠান বৈঠক

    পূবাইলে ধানের শীষের উঠান বৈঠক

    মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:

    গাজীপুরের পূবাইলের ৩৯ নং ওয়ার্ড এ গাজীপুর ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেলে নগরীর হায়দরাবাদ তালগাইছার টেক এলাকায় হায়দারাবাদ হোসেনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র নির্বাচন কমিটির উদ্দ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মীর হালিমুজ্জামান ননী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২৮ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর হাসান আজমল ভুইয়া গাজীপুর সিটি করপোরেশনের সাবেক সম্পত্তি কর্মকর্তা গাজীপুর মহানগর কৃষক দলের ১নং সদস্য নুরুজ্জামান মৃধা ও সদর মেট্রো থানা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক প্রশান্ত সরকার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল হায়দরাবাদ মাদ্রাসা কেন্দ্রের নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক আবু বক্কর সিদ্দিক, এ সময় আরোও উপস্থিত ছিলেন পূবাইল থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান কাজল, পূবাইল থানা ওলামা দলের সদস্য সচিব রবিউল হাসান রবি, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন মোল্লা, পূবাইল থানা সেচ্ছাসেবক দল নেতা কাজী তারেক রহমান শাহীন,পূবাইল থানা ছাত্র দল নেতা সাদ্দাম হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই

    কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই

    কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

    সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এ সময় পুলিশের হাত থেকে জব্দ করা একটি ট্রাক্টর ছিনিয়ে নেয় হামলাকারীরা। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভোলাগঞ্জ-পাড়ুয়া মহাসড়কের তিনতালা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

    জানা যায়, শাহআরেফীন টিলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর লুটপাট চলছে। মঙ্গলবার পুলিশি টহলের সময় একটি অবৈধ পাথরবোঝাই ট্রাক্টর আটক করা হলে, পাড়ুয়া লামাপাড়া গ্রামের হুমায়ুনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

    ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, হামলাকারীদের তোপের মুখে পুলিশ কনস্টেবল নিউটন দাশ আত্মরক্ষার্থে দৌড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। আইনের রক্ষকদের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই সিকান্দার বাদী হয়ে হুমায়ুনকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাক্টরটি উদ্ধার করে পুলিশ।

    কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, সরকারি সম্পদ লুট ও পুলিশের ওপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। মূল হোতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

  • ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

    ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

    ‎সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    ‎‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে সকল বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করার জন্য স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

    ‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

    ‎‎​স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও দূরবর্তী জেলাগুলোতে অনেক শিক্ষার্থীর স্থায়ী নিবাস। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা একজন সচেতন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। তবে নির্বাচনের সময় স্বল্প ছুটি এবং যাতায়াত খরচের আধিক্যের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে বাড়ি গিয়ে ভোট দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।

    ‎স্মারকলিপি প্রদান শেষে বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইকবাল বলেন,​”শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আমরা এই স্মারকলিপি প্রদান করেছি। দেশের বিভিন্ন বিভাগে বসবাসকারী অনেক শিক্ষার্থীর পক্ষে স্বল্প ছুটিতে অতিরিক্ত ভাড়া বহন করে বাড়ি গিয়ে ভোট দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, বিভাগীয় শহরগুলোতে বাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হোক। আমরা আশাবাদী প্রশাসন বিষয়টি মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিতে বিবেচনা করবেন।”

    ‎উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

     

     

  • নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু

    নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে মাঠে নেমেছে প্রশাসন। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‍যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে যৌথ নিরাপত্তা মহড়া শুরু হয়েছে।

    ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরানুজ্জামান-এর নেতৃত্বে পরিচালিত গত বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলের বিজয় চত্বর থেকে এ মহড়ায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো, রওশন কবির, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) মো, নিয়াজ মেহেদী, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট নাজমুস (৭ বীর), ডোমার–ডিমলা উপজেলায় বিজিবির দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মো, রফিক, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার, র‍যাবের উপ-সহকারী পরিচালক মো, মোকাদ্দিস রহমান এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র নায়েক সুবেদার বাবু দিলীপ কুমারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগন সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    যৌথ বাহিনীর এ মহড়ায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও জনবহুল এলাকা ঘুরে দেখা হয়। বিশেষ করে নাউতারা বাজার, চাপানীর হাট, ডালিয়া বাজার, শুটিবাড়ি হাট, খগার হাট, টুনির হাট, কলোনীর হাট, ঠাকুরগঞ্জ হাট ও ডাঙ্গার হাটসহ বিভিন্ন বাজারে মহড়া দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া সতর্কবার্তা প্রদান করা হয়।

    প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে পুরো উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ইতোমধ্যে নিয়মিত টহল জোরদার করেছে। নির্বাচনের আগের দিন থেকে ভোটগ্রহণের পরের দিন পর্যন্ত যাতে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে—সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সতর্কতা অবস্থা জারি রাখা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বদা সজাগ দৃষ্টি রাখছে।

    প্রশাসনিক কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সর্বমহলে গ্রহণযোগ্য করতে সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

     

  • চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

    চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

    মোতাহের উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাই এবং নারী দর্শনার্থীদের হেনস্তার অভিযোগে দুই রিকশাচালককে আটক করে হাটহাজারী থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হিসেবে অভিযোগ করেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মো. সাকিব (১৮) ও সায়েম উদ্দিন সিয়াম (১৬)। এ ঘটনায় আটক রিকশাচালকরা হলেন মো. লোকমান আলী (৩২) ও মো. রাশেদ (৩০)।

    ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, তারা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে ১ নম্বর গেট থেকে রিকশায় ওঠেন। জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে রিকশাচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে লোকমান আলী তাঁর ভাই রাশেদকে ফোন করে ডেকে আনেন। পরে তাদের দক্ষিণ ক্যাম্পাসের দিকে নিয়ে গিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগের টাকা জোরপূর্বক নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় সঙ্গে থাকা নারী দর্শনার্থীদেরও হেনস্তা করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করা হয়।

    ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করলে অভিযুক্ত রিকশাচালকরা পালানোর চেষ্টা করেন। পরে নিরাপত্তা দপ্তরের সহায়তায় তাদের আটক করা হয়।

    অভিযুক্ত রিকশাচালক মো. লোকমান আলী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রেল ক্রসিং এলাকায় দর্শনার্থীরা অশালীন আচরণ করছিল। সে কারণেই তিনি পরিচিতদের ডেকেছিলেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

    এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা কিছু দর্শনার্থী রিকশাচালকদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। এ ধরনের চক্রের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরেই নজরদারি ও ব্যবস্থা নিচ্ছি। অভিযুক্তদের নিরাপত্তা দপ্তরের মাধ্যমে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগীদের মাধ্যমে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

     

  • পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

    পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

    রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে এক বিশেষ অভিযান চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই অভিযানটি পরিচালিত হয় ।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল বিকেল আনুমানিক ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় অবস্থান নেয় । অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় । তল্লাশির একপর্যায়ে বাসের একজন যাত্রীর কাছ থেকে মোট ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় ।

    আটককৃত যুবকের নাম মোঃ দুলাল মিয়া (৩৮) । তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মোঃ আয়ুব আলীর ছেলে ।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দুলাল মিয়া । এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে ।

  • সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার

    সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    ৪ ফেব্রুয়ারি ( বুধবার ) বিকালে সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং চিলা ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও অসংখ্য সাধারণ ভোটার ধানের শীষের সমর্থনে মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন।

    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলাম বলেন, ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক। দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। আমি যদি নির্বাচিত হতে পারি দক্ষিণ অঞ্চলে কোনো প্রকার চাঁদাবাজি, ঘের দখল, মাদক ব্যবসা, কোনো অন্যায় হতে দেব না। ১৩ তারিখ থেকে দল মত নির্বিশেষে সকলেই তাদের বাড়িতে ফিরে আসবে একসাথে শান্তিতে বসবাস করবে। কেহ অন্যায় করলে তাকে কোনো ছাড় দেয়া হবে না। সে যে কোনো দলের হোক না কেনো। আমি অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না। আমি নির্বাচিত হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন করবো এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেব।

    এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি মোঃ আব্দুল মন্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, বিএনপি নেতা হালিম খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ মোঃ কাজল খাঁনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    জনসভায় মোংলা উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ সকল ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা এবং সাধারণ মানুষের ঢল নামে।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার।

  • মধ্যনগরে ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মধ্যনগরে ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং ডুলপুসি গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এদিন ইউএনও উজ্জ্বল রায় নিজ হাতে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন। দুই স্থানে মোট ৪০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নুর আলম, মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এবং মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

    অনুষ্ঠানে ইউএনও উজ্জ্বল রায় বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ

    জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ

    মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নির্বাচিত হলে জনগণের পরামর্শ ও মতামতের ভিত্তিতেই মুরাদনগর পরিচালিত হবে। এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোনো ঠাঁই দেওয়া হবে না। আওয়ামী লীগের পতন ঘটেছে মানুষের ওপর জুলুম-নির্যাতনের কারণে। আমরাও যদি একই পথে হাঁটি, তবে আমাদের পরিণতিও একই হবে। তাই আগে থেকেই আমাদের নিজেদের সংশোধন হতে হবে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, “আল্লাহ আমাকে আপনাদের ভোটে পাঁচবার এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রের পরও আল্লাহ আমাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানিও করে দিই, তবুও আপনাদের প্রতি আমার ঋণ শোধ হবে না। আপনারা আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন—আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।”

    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের মতো এবারও জনগণ তাকে আরও বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।

    ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্বাচনী পথসভা ও জনসভায় নারী-পুরুষ ও তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মুহূর্তেই পথসভাটি বিশাল জনসভায় রূপ নেয়। ‘দাদাভাই দাদাভাই’, ‘ধানের শীষ’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

    কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া এবং আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।

    এছাড়াও কামাল্লা ইউনিয়ন ও পাচকিত্তা এলাকায় আয়োজিত পৃথক জনসভাগুলোতে জনতার ঢল নামে। স্লোগানে মুখরিত জনতা ষষ্ঠবারের মতো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এমপি নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা

    আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদা বলেছেন যারা ভোটারদের ভয়ভীতি দেখাছে, কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে তাদেরকে বলে দিতে চাই, আমারা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। দিনের ভোট রাতে দেওয়ার দিন শেষ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ চৌদ্দগ্রাম জয় লাভ করবে ইনশাআল্লাহ।

    বুধবার (০৪ ফেব্রুয়ারী) রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনের জনসভায় প্রধান অতিথির বক্তব্য এইসব কথা বলেন।

    তিনি আরো বলেন, আপনারা কি জানেন আপনাদের আইডি কার্ড নিয়ে আপনাদের ছবির জায়গায় তারা আরেকজনের ছবি লাগিয়ে দিয়ে ডিজিটাল কারচুপি করার চেষ্টা করছে। এই ব্যাপারে সাবধান হবেন। কারণ চৌদ্দগ্রামের মানুষ সচেতন মানুষ, সারা বাংলাদেশে যত উপজেলা আছে চৌদ্দগ্রাম হচ্ছে শিক্ষা ও সম্পদে একটি পথিকৃৎ উপজেলা। সুতরাং এই চৌদ্দগ্রামের মানুষ ভুল করতে পারেনা। আমার অবলা মা বোনেরা আজকে ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছে, সেই কার্ড নিয়ে তারা কারচুপির চিন্তা করছে। কারচুপির মাধ্যমে নির্বাচিত হওয়ার চেষ্টা করছে।

    উপজেলা আলকরা ইউনিয়নের বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি আনম সলিমুল্লাহ টিপু, শাহাবুদ্দিন ফরায়েজি লাল্টু, আনোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, গুনবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক চৌধুরী, আলকরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো: রবিন।

     

     

  • তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

    তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

    মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তিস্তা আর মরুভূমি থাকবে না। তিস্তাকে জীবন দেওয়া হবে এবং এটিকে উত্তরবঙ্গের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।

    বুধবার ৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, তিস্তার পানির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা উর্বর হয়ে উঠবে এবং নদীভাঙনের কবলে পড়ে বছরের পর বছর যে হাজার হাজার পরিবার নিঃস্ব হচ্ছে। তাদের দুর্ভোগের অবসান ঘটবে। তিনি বলেন, “যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সর্বাগ্রে। আমাদের স্বার্থে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না।

    বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত জনতার কাছে দাঁড়ি পাল্লায় ভোটের সমর্থন কামনা করলে সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাত তুলে সাড়া দেন।

    জামায়াত আমীর তার বক্তব্যে বুড়িমারী স্থলবন্দর প্রসঙ্গে বলেন, স্থলবন্দরটি আধুনিকায়ন করা গেলে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য, অবদান রাখা সম্ভব। একই সঙ্গে বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। সড়কের বেহাল অবস্থার সমালোচনা করে বলেন, এ সড়ক দিয়ে রোগী পরিবহনসহ সাধারণ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।

    উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, যুগের পর যুগ এ অঞ্চলের মানুষ বঞ্চনার শিকার হয়েছে। জনগণের আবেগকে কাজে লাগিয়ে পালাবদলের রাজনীতির মাধ্যমে অনেকে ক্ষমতায় গেলেও ৫ বছরে একবারও সাধারণ মানুষের দিকে ফিরে তাকায়নি।

    তিনি আরও বলেন, আমরা বসন্তের কোকিল নই। বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না। সুখে-দুঃখে আমরা এই মাটিতেই থাকবো। এই দেশবাসীর মধ্যেই আমাদের ঠিকানা।

    ডা. শফিকুর রহমান আরও বলেন, উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এখানকার উৎপাদিত পণ্য শুধু দেশের চাহিদা পূরণই নয়। আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব হবে। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া কামনা করেন।

    বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের লালমনিরহাট ও নীলফামারী জেলার ৭জন প্রার্থীর সঙ্গে উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন। সেই সাথে দাঁড়ি পাল্লা প্রতিক হাতে তুলে দিয়েছেন।

    এর আগে, শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক আগমনের আগেই জনসভাকে কেন্দ্র করে তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই সাধারণ মানুষ ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জনসভায় লাক্ষো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয়েছিলো।

    এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর এবং দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দিন প্রমূখ।

    জনসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর -৩ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী ও লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট ও জনপ্রিয় নেতা মোঃ আবু তাহের

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ অন্চলের জনপ্রিয় নেতা লালমনিরহাট-১ আসনের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট মোঃফিরোজ হায়দার লাভলু, নীলফামারী-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোঃ আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ আসনের প্রার্থী হাফেজ মোঃ আব্দুল মুন্তাকিম।

    এছাড়াও বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর ও রংপুর এবং দিনাজপুর অঞ্চলের ইউনিট পরিচালক এ্যাডভোকেট আব্দুল বাতেনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

  • হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

    হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

    রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

    শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নিয়ে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান।

    জানাজার সময় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল দোয়া—এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় কলেজ মাঠজুড়ে।

    এর আগে তার প্রথম জানাজা শেরপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়া ৭:১৫ মিনিটে শ্রীবরদী পৌর স্টেডিয়াম মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    মঙ্গলবার শবে বরাতের রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে দিবাগত রাত দেড়টার দিকে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

    তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীবরদী-ঝিনাইগাতীসহ পুরো জেলায়। দ্বিতীয় জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে, এলাকাবাসীর কাছে তিনি কতটা প্রিয় ছিলেন।

  • ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল

    ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকায় ক্ষুদ্র শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কাজ করবেন।

    মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড় থেকে শুরু হয়ে বাগরি বাজার প্রদক্ষিণ করে মেডিকেল মোড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বাইপাস মোড়ে এসে শেষ হয় তাঁর নির্বাচনী মিছিল। মিছিল শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

    সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার জনগণ সবসময় যোগ্য নেতৃত্বকে চিনে নিতে জানে এবং তারা কখনও ভুল সিদ্ধান্ত নেয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতেও জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।

    তিনি এ অঞ্চলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার রাস্তাঘাটের বেহাল দশা, প্রতিবছর বিষখালী নদীর ভাঙনে জনপদ ও বসতভিটা বিলীন হয়ে যাওয়া, বেকারত্বসহ নানা সমস্যায় এ অঞ্চল দীর্ঘদিন ধরে জর্জরিত।

    তিনি আরও বলেন, “আমার কিছু পাওয়ার নেই, আমি এসেছি আপনাদের দেওয়ার জন্য।” এসময় তিনি হাঁস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য রাজাপুর-কাঁঠালিয়ার জনগণের প্রতি আহ্বান জানান।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ মিছিলে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এসময় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাঁস প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

    র‍্যালিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকায় হাঁস প্রতীককে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস

    নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস

    আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ ও ‘নবোদ্যম ফাউন্ডেশন’ নজরুল বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশ থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

    র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নবোদ্যম ফাউন্ডেশনের উপদেষ্টা মো. হারুনুর রশিদ। তিনি বলেন, “ক্যান্সার একটি প্রাণঘাতী ব্যাধি হলেও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সুস্থ হওয়া সম্ভব। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    অনুষ্ঠানে নবোদ্যম ফাউন্ডেশন নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. নওসাদ আলী বলেন, “আমরা একটি ক্যান্সারমুক্ত ভবিষ্যৎ গড়তে চাই। নবোদ্যম ফাউন্ডেশন সবসময় মানবিক ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে। আজকের আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া।”

    দিবসটি উপলক্ষে প্রেরিত এক বার্তায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, “ক্যান্সার শনাক্তকরণে বিলম্বই মৃত্যুর অন্যতম প্রধান কারণ। সঠিক সময়ে সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্ক্রিনিং এই মরণব্যাধি থেকে মুক্তি দিতে পারে। প্রতিরোধই হওয়া উচিত আমাদের প্রধান শক্তি।”

    অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নবোদ্যম ফাউন্ডেশন, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান রনি বলেন, “ক্যান্সার সচেতনতা কার্যক্রমে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের সঙ্গে যৌথভাবে এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত।” তিনি অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।